আয়াতে শেফা
পবিত্র কুরআনে কারীমের ৬ টি আয়াত "আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত" নামে পরিচিত।
এগুলো পড়ার পূর্বে সুরা ফাতিহা পড়ে নেয়া উত্তম। আয়াতগুলো হচ্ছে:
১. ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু-মিনি-ন।
অর্থ: এবং আল্লাহ মু-মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন। (সুরা তাওবাঃ ১৪)
২. ওয়া শিফাউল লিমা- ফিছ ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুললিল মুমিনি-ন।
অর্থ: এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। (সুরা ইউনূসঃ ৫৭)
৩. ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।
অর্থ: তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। (সুরা নাহলঃ ৬৯)
৪. ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআনি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুললিল মুমিনি-ন।
অর্থ: আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। (সুরা বনী ইসরাইলঃ ৮২)
৫. ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশ ফি-নি।
অর্থ: এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন (সুরা আশ্-শোয়ারঃ ৮০)
৬. কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।
অর্থ: বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। (সুরা হা-মীমঃ ৪৪)
একটি মন্তব্য পোস্ট করুন