ইমামের পিছনে উম্মুল কিতাব(সূরা ফাতিহা) পড়া ওয়াজিব

 


 ✪ ইমামের পিছনে উম্মুল কিতাব(সূরা ফাতিহা) পড়া ওয়াজিব।
وَ لَقَدۡ اٰتَیۡنٰكَ سَبۡعًا مِّنَ الۡمَثَانِیۡ وَ الۡقُرۡاٰنَ الۡعَظِیۡمَ 
✪ আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃপুনঃ পঠিত সাতটি আয়াত ও মহান কুরআন।
📖 সূরা আল-হিজর (১৫:৮৭):
➤ ‘উবাদাহ ইব্‌নু সমিত (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সালাতে সূরা আল-ফাতিহা পড়ল না তার সালাত হলো না।
✪ সহিহ বুখারী-৭৫৬
✔ হাদিসের মান: সহিহ হাদিস।
➤ আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সলাত  আদায় করল অথচ তাতে উম্মুল কুরাআন (সূরাহ্‌ ফা-তিহা) পাঠ করেনি তার সলাত  ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরায়রা্(রাঃ)-কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সলাত  আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমারা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে  বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সলাত কে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, (আরবী) (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা’আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে,...........)
✪সহিহ মুসলিম-৭৬৪
✔হাদিসের মান: সহিহ হাদিস
➤ আবু সাঈদ আল-ইসতাখরী আল-হাসান ইবনে আহমাদ (রহঃ) ... ইয়াযীদ ইবনে শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাঃ)-এর নিকট ইমামের পিছনে কিরাআত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি (ইমাম) হন? তিনি বললেন, যদিও আমি (ইমাম) হই (তবুও) । আমি বললাম, যদি আপনি সশব্দে (কিরাআত) পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে (কিরাআত) পড়ি। 
এই হাদীসের সমস্ত রাবী নির্ভরযোগ্য। [সবাই সহীহ বুখারি ও সহীহ মুসলিমের রাবী]
✪ সুনান আদ-দারাকুতনী ১১৮৩
✪ ইমাম বুখারীর জুয আল কিরাআত-৫১ 
✪ সহীহ ইবনু হিব্বান-১৮৪১ ও ১৮৪৯
✪ সুনানুল কুবরা লিল বায়হাকি-২য় খন্ড ১৬৬ পৃষ্ঠা। 
ইমাম হায়সামী (রহি:) বলেনঃ এই হাদীসের বর্ণনাকারী সকল রাবী নির্ভরযোগ্য। মাজমাউয যাওয়ায়েদ ২য় খন্ড ১১০ পৃষ্ঠা।
⊕ আমাদের শ্রেষ্ঠ ইবাদাত হলো সালাত।এই সালাতে সূরাহ ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি না সে বিষয়ের উপর প্রায় শতাধিক হাদীস দিয়ে "জুজুল কিরআত" নামে একটি বই সংকলন করেছেন ৬ লক্ষ হাদীসের হাফেজ সহীহ বুখারীর সংকলক মুহাম্মাদ বিন ইসমাঈল আল বুখারী (রহিঃ)। আলহামদুলিল্লাহ। বইটি পড়ে নিন। বইটির পিডিএফ Google এ Available। 
===================✪✪✪✪✪=================
(⊕) কপি ও শেয়ার করুনঃ
➤ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘‘যে ব্যক্তি ভাল কাজের পথ দেখাবে, সে তার প্রতি আমলকারীর সমান নেকী পাবে।’’ ( সহীহ মুসলিম ৪৭৯৩, তিরমিযী ২৬৭১, আবূ দাউদ ৫১২৯ মান: সহীহ)
➤ রাসূলুল্লাহ (ﷺ)  বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। (সহীহ মুসলিম--৬৬৯৭,তিরমিযী ২৬৭৪, আবূ দাঊদ ৪৬০৯, দারিমী ৫১৩, ইবনে মাজাহ-২০৬  মান: সহীহ)

Post a Comment

নবীনতর পূর্বতন