আলী (রাঃ) বলেন, বিতরের সলাত তোমাদের ফরয সলাত সমূহের মত অত্যাবশ্যকীয় (ফরয) সলাত নয়। বরং রাসূলুল্লাহ (ﷺ) (এ সলাত) তোমাদের জন্য সুন্নতরূপে প্রবর্তন করেছেন।
তিনি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
আল্লাহ তা’আলা বিতর (বেজোড়), তিনি বিতরকে ভালবাসেন।
হে কুরআনের বাহকগণ (মুমিনগণ)! তোমরা বিতর আদায় কর।
📚 জামে' আত-তিরমিজিঃ ৪৫৩, ৪৫৪
হাদিস সম্ভারঃ ৮২৩
রিয়াদুস সলেহিনঃ ১১৩৯
নাসায়ীঃ ১৬৭৫, ১৬৭৬
ইবনে মাজাহঃ ১১৬৯
হাদিসের মান: সহিহ হাদিস
ইবনু মুহাইরীয (রহঃ) থেকে বর্ণিতঃ
বনু কিনানাহ্র আল-মুখদাজী সিরিয়াতে আবূ মুহাম্মাদ নামক এক ব্যক্তিকে বলতে শুনেছেন, বিতর ওয়াজিব। মুখদাজী বলেন, আমি ‘উবাদাহ ইবনুস সামিতের (রাঃ) কাছে গিয়ে বিষয়টি অবহিত করলে তিনি বললেন, আবূ মুহাম্মাদ মিথ্যা বলেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ
আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সলাত ফরয করেছেন। যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে, আর অবহেলাহেতু এর কোনটি পরিত্যাগ করবে না, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন।
আর যে ব্যক্তি তা (যথাযথভাবে) আদায় করবে না, তার জন্য আল্লাহর কাছে কোন প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন।
📚 সুনানে আবু দাউদঃ ১৪২০, ৪২৫
নাসায়ীঃ ৪৬১
ইমাম মালিকঃ ২৬০
হাদিসের মান: সহিহ হাদিস
একদা এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) -কে রাতের সলাত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি তাঁর দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেনঃ
দু’ দু’ রাক’আত এবং রাতের শেষভাগে বিতর এক রাক’আত।
📚 সুনানে আবু দাউদঃ ১৪২১, ১৩২৬, ১৩৩৪, ১৩৩৫, ১৩৩৬,
বুখারীঃ ৪৭৩, ৯৯০, ৯৯৩, ৯৯৫, ১১৩৭,
মুসলিমঃ ১৬৩৩, ১৬৩৪, ১৬৩৫, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৫,
তিরমিজিঃ ৪৩৭, ৪৬১
মুয়াত্বা ইমাম মালিকঃ ২৫৯
বুলুগুল মারামঃ ৩৬৬
আল লুলু ওয়াল মারজানঃ ৪৩২
হাদিসের মান: সহিহ হাদিস
ইব্নু আবূ মুলাইকা (রহঃ) বলেন, একবার মু’আবিয়াহ (রাঃ) ‘ইশার সলাতের পর এক রাক’আত বিতরের সলাত আদায় করেন। তখন তাঁর নিকট ইব্নু ‘আব্বাসের আযাদকৃত গোলাম হাযির ছিলেন। তিনি ইব্নু ‘আব্বাস (রাঃ)-এর নিকট ঘটনাটি বর্ণনা করেন, তখন ইব্নু আব্বাস (রাঃ) বললেন,
তাঁকে কিছু বলো না, কেননা, তিনি আল্লাহর রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহচর্য লাভ করেছেন।
📚 সহিহ বুখারীঃ ৩৭৬৪, ৩৭৬৫
মিশকাতঃ ১২৭৭
হাদিসের মান: সহিহ হাদিস
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
বিতরের সলাত প্রত্যেক মুসলিমের আদায় করা কর্তব্য।
তাই যে লোক বিতরের সলাত পাঁচ রাক‘আত আদায় করতে চায় সে যেন পাঁচ রাক‘আত আদায় করে।
যে লোক তিন রাক‘আত আদায় করতে চায় সে যেন তিন রাক‘আত আদায় করে।
যে লোক এক রাক‘আত আদায় করতে চায় সে যেন এক রাক‘আত আদায় করে।
📚 মিশকাতুল মাসাবিহঃ ১২৬৫
আবু দাউদঃ ১৪২২,
নাসায়ীঃ ১৭১০, ১৭১১, ১৭১৩
ইবনু মাজাহ্ঃ ১১৯০,
বুলুগুল মারামঃ ৩৬৯
সহীহ আল জামিঃ‘ ৭১৪৭,
সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৪৭৭৩।
হাদিসের মান: সহিহ হাদিস।
রসূলুল্লাহ (ﷺ) প্রতি দু’ রাকআতে সালাম ফিরাতেন
এবং বিতর এক রাকআত পড়তেন।
📚 ইবনে মাজাহঃ ১১৭৭, ১৩৫৮
আবু দাউদঃ ১৩৩৬,
হাদিস সম্ভারঃ ৮৭২

একটি মন্তব্য পোস্ট করুন