মুহাদ্দিসুল আসর ইমাম নাসিরউদ্দীন আল-আলবানি (রহ.)-এর গাড়ি দূর্ঘটনা!
একবার জেদ্দা ও মদিনার মাঝপথে তার গাড়ি উল্টে যায়। লোকজন চারপাশ থেকে ছুটে আসে এবং বলতে থাকে: ইয়া সাত্তার! ইয়া সাত্তার! ইয়া সাত্তার!
তখন তিনি উল্টে যাওয়া গাড়ির নিচে থেকেও লোকেদের উদ্দেশ্যে বললেন: তোমরা "ইয়া সাত্তার" বলো না; বরং "ইয়া সিত্তীর" বলো। কারণ "আস-সাত্তার" আল্লাহর নামসমূহের অন্তর্ভুক্ত নয়। আর হাদীসে এসেছে: "নিশ্চয়ই আল্লাহ তায়া’লা লজ্জাশীল ও আড়ালকারী (সিত্তীর), আর তিনি লজ্জা ও (বান্দার দোষ) আড়াল করতে পছন্দ করেন।" (আবু দাউদ: ৪০১২, হাদিসের মান: সহিহ)
.
لقد إنقلبت به السيارة مابين جدة والمدينة وهرع النَّاس وهم يقولون : ياستار! يا ستار! يا ستار! فيقول لهم وهو تحت السيارة المنقلبة قولوا: يا ستّير! ولا تقولوا يا ستّار فليس من أسماءه تعالى الستّار. ففي الحديث : إن الله حيي ستّير يحب الحياء والستر
📚 মাকালাতুল আলবানি রাহিমাহুল্লাহ (১৯১ পৃষ্ঠা)

একটি মন্তব্য পোস্ট করুন