নবীদের দু’আ

নবীদের দু’আ

§  আদম [আঃ] এর দোয়াঃ

রাব্বানা-যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খ-ছিরীন।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবো।               [সূরা আরাফঃ ২৩]

-----------------------------------------------------------------------------------

§  আইয়ুব [আঃ] এর দোয়াঃ

রাব্বি আন্নি মাস-নানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর-রাহীমিন।

অর্থঃ হে আমার প্রভু! আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিইতো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।     [সূরা আম্বিয়াঃ ৮৩]

-----------------------------------------------------------------------------------

§  ইউনুস [আঃ] এর দু’আ

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।

অর্থঃ হে আল্লাহ, আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি গুনাহগার।                                                                              [সুরা আম্বিয়া: ৮৭]

-----------------------------------------------------------------------------------

ঈসা [আ.]-এর দু’আ:

আল্লাহুম্মা রাব্বানাআনঝিল ‘আলাইনা-মাইদাতাম মিনাছছামাই তাকূনুলানা-‘ঈদাল লিআওওয়ালিনা-ওয়া আ-খিরিনা-ওয়া আ-ইয়াতাম মিনকা ওয়ারঝুকনা-ওয়া আনতা খাইরুর রা-ঝিকীন।

অর্থঃ হে আল্লাহ! আমাদের রব! আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করুন। এটা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য হবে আনন্দোৎসবস্বরূপ এবং আপনার কাছ থেকে নিদর্শন। আর আমাদের জীবিকা দান করুন; আপনিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা।                                            [সুরা মায়িদা: ১১৪]

-----------------------------------------------------------------------------------ইব্রাহীম [আঃ] এর দোয়াঃ

রাব্বীজ আলনী মুকীমাস-সালাতি ওয়া মিন যুররি ইয়াতী রাব্বানা ওয়া তাকাব্বাল দু’আই।

অর্থঃ হে আমার প্রভু! আমাকে তাদের একজন করো যারা নিয়মিত সালাত কায়েম করে এবং আমার বংশধরদের মধ্যে থেকেও করো। হে আমার প্রভু! তুমি আমার প্রার্থনা গ্রহণ করো।                                 [সূরা ইব্রাহীমঃ ৪০]

-----------------------------------------------------------------------------------ইউসুফ [আঃ] এর দোয়াঃ

রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়ীলিল আহাদীস; ফাতি রাস সামাওয়াতি ওয়াল আরদি আন্তা ওয়ালিইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিম ওয়া আলহিকনি বিসালিহীন।

অর্থঃ হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা! দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন।                                             [সূরা ইউসুফঃ ১০১]

-----------------------------------------------------------------------------------সোলায়মান [আ.]-এর দু’আ:

রাব্বি আওঝি-নী আন আশকুরা নি’মাতাকাল্লাতী আনআমতা আলায়্যা ওয়াআলা ওয়া-লিদায়্যা ওয়াআন আ’মালা স’লিহান তারদ্বা-হু ওয়াআদখিলনী বিরাহমাতিকা ফী ইবা-দিকাস সালিহীন।

অর্থঃ হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি—আমার প্রতি ও আমার মা-বাবার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য। আর আমি যেন সৎকাজ করতে পারি, যা আপনি পছন্দ করেন। আপনার অনুগ্রহে আমাকে আপনার সত্কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন।                                                                                           [সুরা নামল: ১৯]

-----------------------------------------------------------------------------------শুয়াইব [আঃ] এর দোয়াঃ

১। আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা কাওমিনা বিল হাক্কি ওয়া আনতা খাইরুল ফাতিহীন।

অর্থঃ আল্লাহরই উপর আমরা তাওয়াক্কুল করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আর আপনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী।                                                             [সূরা আরাফঃ ৮৯]

২। রাব্বিগ ফিরলী ওয়া হাবলী মুলকাল লা-ইয়ামবাগী লিআহাদিম মিম বাদী ইন্নাকা আনতাল ওয়াহহা-ব।

অর্থঃ হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য, যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয়। আপনি তো পরম দাতা।                                                                   [সুরা সাদ: ৩৫]

-----------------------------------------------------------------------------------

নূহ [আঃ] এর দোয়াঃ

১। রাব্বিগ ফিরলী ওয়ালি ওয়ালি-দাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল-মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিজ জোলিমীনা ইল্লা তাবা-রা।                 [সূরা নূহঃ ২৮]

অর্থঃ হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।               

২। রাব্বি আনসিরনী বিমা- কাযযাবূন

অর্থঃ হে আমার রব! আমাকে সাহায্য করুন ওই বিষয়ে, যে বিষয়ে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে।                                                                                                  [সুরা মুমিনুন: ২৬]

৩। রাব্বি ইন্নী আউযুবিকা আন আছআলাকা মা-লাইছা লী বিহী ‘ইলমুওঁ ওয়া ইল্লা তাগফিরলী ওয়া তারহামনী আকুম মিনাল খা-ছিরীন।

অর্থঃ হে আমার রব! যে বিষয়ে আমার জ্ঞান নেই, সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি—এ জন্য আমি আপনার আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা করেন এবং আমাকে দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।                                                                                      [হুদ: ৪৭]

-----------------------------------------------------------------------------------

মূসা [আঃ] এর দোয়াঃ

১। রাব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি।

অর্থঃ হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আমাকে ক্ষমা করুন।                                                                                                 [সুরা কাসাস: ১৬]

২। রাব্বি, ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির।

অর্থঃ হে আল্লাহ! আপনি আপনার পক্ষ থেকে আমার উপর যে নেয়ামতগুলি দিবেন, আমি তার জন্য ফকির হয়ে বসে আছি।                                                                          [সুরা কাসাস: আয়াত ২৪]

৩। রাব্বিশ রাহলী সাদরী। ওয়া ইয়াছছিরলী-আমরী। ওয়াহলুল উকদাতাম মিল লিসানি। ইয়াফ কাহূ কওলী।

অর্থঃ হে আমার পালনকর্তা! আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দিন। আর আমার জন্য আমার কাজকে সহজ সহজ করে দিন। যাতে তারা আমার মুখের কথা বুঝতে পারে।                                           [সূরা তো-হাঃ ২৫-২৮]

-----------------------------------------------------------------------------------

§  মুহাম্মাদ [সাঃ] এর দোয়াঃ

১। রাব্বানা আ-তিনা ফিদদুনইয়া হাসনাতাও ওয়াফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আজাবান নার।

অর্থঃ আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন, আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন।                                                                                     [সুরা বাকারা-২০১]

২। রাব্বি আদখিলনী মুদ খালা সিদকিওঁ ওয়া আখরিজনী মুখরাজা সিদকিওঁ ওয়াজ আলনী মিল্লাদুনকা ছুলতা-নান নাসীরা।

অর্থঃ হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।                                                                                  [সুরা বনি ইসরাঈল: ৮০]

৩। রাব্বি ফালা তাজআলনী ফিল ক্বাওমাজ জোয়ালিমীন।

অর্থঃ হে আমার রব! আপনি আমাকে অবিচারকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।                 [সুরা মুমিনুন: ৯৪]


Post a Comment

নবীনতর পূর্বতন