প্রিয় নবী মুহাম্মদ ﷺ বিদআতিদের জন্যও দোয়া করবেন, সুপারিশ করবেন কিন্তু আল্লাহ তায়ালা তা গ্রহণ করবেন না‼️
আবার অপর হাদিসে রাসুলুল্লাহ ﷺ নিজেই বিদআতিদেরকে দূর হও দূর হও বলে তাড়িয়ে দিবেন 🖤
1.
রাসুলুল্লাহ (ﷺ) ওয়াজ-নসীহত করতে দাঁড়িয়ে বললেনঃ
"হে লোকেরা! কিয়ামাতের দিন তোমারা নগ্ন ও খতনাহীন অবস্থায় আল্লাহ্র নিকট সমবেত হবে। (বর্ণনাকারী বলেন,) তারপর তিনি পড়লেনঃ
"যেভাবে প্রথম আমরা সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই তার পুনরাবৃত্তি করবো। এটা একটা ওয়াদাহ। যা পূরণ করার দায়িত্ব আমার। আর এ কাজ আমি অবশ্যই করবো"-
📗 (সূরা আম্বিয়া,আয়াত- ১০৪)
রাসুলুল্লাহ (ﷺ) আরো বলেছেন
"কিয়ামাতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহীম (আঃ)।
আমার উম্মতের কিছু সংখ্যক ব্যাক্তিকে নিয়ে আসা হবে এবং তাদেরকে ধরে বাঁ দিকে নিয়ে যাওয়া হবে। আমি তখন বলবোঃ
হে আমার সৃষ্টিকর্তা! এরা আমার অনুসারি। তখন বলা হবে, আপনি জানেন না, এরা আপনার বিদায়ের পর কি ধরনের বিদ'আত এর উদ্ভব ঘটিয়েছিল।
আমি সে সময় একজন সৎকর্মশীল বান্দার [(ঈসা (আঃ)] মত বলবো (কুরআনের ভাষায়)
"আমি যতক্ষন পর্যন্ত তাদের মধ্যে ছিলাম, ততক্ষণ পর্যন্ত তাদের পরিচালক ছিলাম। কিন্তু আপনি যখন আমাকে তুলে নিলেন, তখন আপনিই ছিলেন তাদের তত্ত্বাবধায়ক। আর আপনি তো সকল বিষয়ের সাক্ষী। আপনি যদি তাদের আযাব দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময় "-
📗 (সূরা আল-মায়িদাহ ১১৭-১১৮)।
তখন বলা হবে, আপনি যখন তাদের কে রেখে এসেছেন তখন হতে এরা অনবরত মন্দ পথেই চলেছে।
📚
তিরমিজিঃ ৩১৬৭, ২৪২৩
বুখারীঃ ৪৭৪০, ৩৩৪৯, ৩৪৪৭, ৬৫২৬,
মুসলিমঃ ৭০৯৩
নাসায়ীঃ ২০৮৭,
রিয়াদুস সলেহিনঃ ১৬৯,
হাদিস সম্ভারঃ ৪৪, ১৪৯৫,
আল লুলু ওয়াল মারজানঃ ১৮১৮
হাদিসের মান: সহিহ হাদিস.
2.
“অবশ্যই আমার কতক লোক হাউজে আমার নিকট হাজির হবে, অবশেষে যখন আমি তাদেরকে চিনব আমার পিছন থেকে তাদেরকে ছো মেরে নেয়া হবে, আমি বলবঃ আমার লোক। আমাকে (আল্লাহ্) বলবেনঃ আপনি জানেন না আপনার পর তারা কি নব আবিষ্কার করেছে”।
তখন নাবী (ﷺ) তাদেরকে বলবেনঃ “দূর হও, দূর হও।”
📚
বুখারীঃ ৪৭৪০, ৭০৪৮, ৭০৪৯, ৭০৫০
মুসলিমঃ ৪৭০, ৪৭১, ৪৭২, ৭৮০, ৫৮৬৩, ৫৮৬৮, ৫৮৯০,
আন নাসায়ীঃ ৯০৪,
তিরমিজিঃ ৩১৬৭,
ইবনে মাজাহঃ ৪৩০৬
রিয়াদুস সলেহিনঃ ১৬৯,
হাদিস সম্ভারঃ ৪৪, ১৪৯, ১৪৯৫,
সহিহ ফাযায়েলে আমলঃ ৭৮
সহিহ হাদিসে কুদসিঃ ৮২

একটি মন্তব্য পোস্ট করুন