ওসিয়ত

 

মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন, আমিও আমার পরিবারকে বলে দিয়েছি !!
১। মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর প্রচার করবেন না।
প্রয়োজনে মোবাইল ব্যবহার করে একে অন্যকে খবর পৌছে দিবেন। কিন্তু কোনও অবস্থাতেই মসজিদের মাইক থেকে আমার মৃত্যুর খবর এবং জানাযার এলান করবেন না।

২। আমার লাশ গ্রামে আসা মাত্র লস্কর পাড়ার শাহীন চাচা দাফন, কাফন এবং জানাযার সকল দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহর ওয়াস্তে আজকের দিনে আপনারা মাযহাব নিয়ে ঝগড়া-বিবাদে জড়াবেন না। শাহিন চাচা যেভাবে যেমনটা বলবেন আপনারা  সবাই আজকের দিনে সেটায় মেনে নিবেন এবং তার দেখানো নিয়ম-রীতি অনুসরণ করে আমার শেষ বিদায়ে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের  কাছে আমার শেষ চাওয়া।

৩। আমার লাশ গোসল দেবে আমার স্ত্রী। আপনারা তাকে পূর্ণ সহযোগিতা করবেন। সে যদি মানসিকভাবে ভেংগে পড়ে এবং গোসল দিতে অপরাগতা প্রকাশ করে সেক্ষেত্রে শাহীন চাচা দায়িত্ব নেবেন। আমার লাশ গোসলের সময় 'বিসমিল্লাহ' বলে শরীরের ডান দিক থেকে ধোয়া শুরু করবেন। আর কোনো অবস্থাতেই পেটে চাপ দিয়ে মল-মূত্র বের করবেন না। এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ যা লাশের সাথে কোথাও কোথাও করা হয়।

৪। আমাকে দ্রুত দাফনের ব্যবস্থা করবেন। আমার জোড় নিবেদন আপনাদের সবার কাছে, আমার লাশ দাফন না করে আত্মীয়-স্বজনের দেখার জন্য ফেলে রাখবেন না। আমি উমরাহ হজ্ব করার পর থেকে অত্যন্ত সতর্কতার সাথে পর্দা
করার চেস্টা করে আসছি। আমি কোনো ভাবেই চাই না আমার মৃত্যুর পর আমার লাশ আমার পরিবারের আপনজনেরা ব্যতিত আর কেউ দেখুক। আর আমার পরিবার বলতে আমি (আমার আপন ভাই, মা, স্ত্রী আর ২ ভাতিজা) এদেরকে বুঝাচ্ছি। এরা ছাড়া আমি চাই না আর কোনো পুরুষলোক কিংবা স্ত্রীলোক আমার লাশকে দেখুক। আমার দাদা-চাচারাও না। আল্লাহর ওয়াস্তে এই পর্দার বিধানটা কঠিনভাবে মেনে চলবেন।

৫। আমার দাফনের ক্ষেত্রে নিচের সময়সূচী অবশ্যই মেনে চলবেন।
* ফজরের পর মৃত্যু হলে আসরের আগে বা পরে দাফনের ব্যবস্থা করবেন। বড়জোড় মাগরীবের আগে বা পরে করবেন যদি আমার বড় ভাই এসে পৌছাতে না পারে তাহলে।
* যোহরের পর মৃত্যু হলে এশার আগে বা পরে দাফনের ব্যবস্থা করবেন। ফজর পর্যন্ত অপেক্ষা করবেন না।
* আসরের পর কিংবা মাগরীবের পর কিংবা এশার পর মৃত্যু হলে অবশ্যই পরবর্তী দিন যোহরের আগে দাফনের ব্যবস্থা করবেন, যোহরের পরে নয়। কারন যোহরের পর দাফনের সুযোগ পেলে আপনারা সময়টাকে দীর্ঘ করে আসর পর্যন্ত টেনে নেবেন, যেটা আমার একেবারেই অপছন্দ।
*জনাযার সময় আমার লাশকে সামনে রেখে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ইমাম যেন কোনও বয়ান না দেয়। শুধুমাত্র জানাযার সালাত ৪ তাকবীরের সাথে কিভাবে আদায় করতে হয় সেটুকু শিখিয়ে/বলে দেবেন। এর বেশি ১টি বাক্যও নয়। কিছু বলার ইচ্ছা হলে মসজিদে সালাতের আগে/পরে বা জুম্মার বয়ানে বলবেন।

৬। আমার মৃত্যুর পর ৩ দিনা/ চল্লিশা এসব বিদ'আতী অনুসঠান করবেন না। যদি কেউ আর্জি করে চল্লিশার আয়োজন করতে, তাহলে আমার তরফ থেকে তার গালে চপ্পল দিয়ে ২টা বাড়ি দিয়ে দেবেন। যদি পারেন আমার জন্য সবাই দোয়া করবেন। কারন মৃত্যুর পর থেকে আমার সকল আমল বন্ধ হয়ে যাবে আর আমি আপনাদের দোয়ার কাংগাল হয়ে যাবো। কাজেই আমার কথা স্মরণ হলেই আমার জন্য দোয়া করবেন। সম্ভব হলে আমার জন্য নিয়মিত দান-সদাকাহ করবেন, ইনশাআল্লাহ এতে করে আমি কবরে থাকা অবস্থাতেও কিছু নেকি পাবো। কিন্তু চল্লিশা করে নিজেরাও গোণাহগার হবেন না আর আমাকেও গোনাহগার করবেন না।

৭। আমার পবিরার-স্বজনদেরকে জানাচ্ছি-দুনিয়াতে থাকাকালীন আমি দুনিয়া নিয়ে কখনই ভাবিনি। কাজেই আমি দুনিয়ার পেছনেও ছুটিনি। আর এজন্যই আজ আমার জমি-জমা, বাড়ি নেই। এমনকি ব্যাংকে ১ টাকাও জমা রাখিনি কখনও। তবে আমার স্ত্রী (ফারহানা) কে কিছু টাকা দিয়েছি ওর জীবন ও ভরণপোষণের জন্য। এই টাকা সম্পূর্ণ ওর। এটা নিয়ে কখনো কেউ ওকে কোনোওভাবে খোটা দেবেন না বা এর জন্য ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্ত্রী হিসেবে এই টাকাটুকু পাওয়া তার হক। আমি চেস্টা করেছি স্ত্রীর হক আমার সাধ্য অনুযায়ী আদায় করার।

৮। আমার কিছু ঋণ আছে। যা আমার মৃত্যুর পর সবার আগে জরুরী ভিত্তিতে পরিশোধের ব্যবস্থা করতে আকূল আবেদন জানিয়ে রাখলাম।  কারণ ঋণ এমন একটা বিষয় যার জন্য শহীদের রুহ পর্যন্ত আসমানে লটকে থাকে, জান্নাতের ঘ্রাণও পায় না। কাজেই চেস্টা করবেন দ্রুত এই ঋণ পরিশোধ করার। এজন্য আমার স্থাবর সম্পদ (মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, আলমারি, খাট এবং অন্যান্য আসবাবপত্র) সকল কিছু বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তাই দিয়ে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করবেন।
Brac Bank Ltd, Dhaka
Savings Account:
153010777469001

Loan Recovery Account:
6027774690002

Dhaka Bank Ltd
Dhanmondi Branch
Credit Card Bill
513466xxxxxx1845


Mutual Trust Bank Ltd
Credit Card Bill
4988-5000-0725-4680


• আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন"।
• আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।
আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।
• আমার মৃত্যুতে চল্লিশা, কুল-খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।
• যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
• আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।
• লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন.... সমাজের নয়।
• আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।
• আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।
• আমার হয়ে দান-সাদাকা করবেন।এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন।
• আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন,, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
• আমার পরিবারের খবর নিয়েন।
• আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন... আপনার সময়ও অতি নিকটে।
• আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজিবন আমার জন্য দুয়া করবেন আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ।
আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য ,আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।
اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.
আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক। আমীন।


আমার মৃতদেহ আমার স্ত্রী (ফারহানা ইসলাম) গোসল দেবে। অন্য কেউ নয়। সে চাইলে সহকারী হিসেবে একজনকে সাথে নিতে পারে, তবে আমি সন্তুস্ট থাকব যদি সে নিজে একাকি কাজটা করে।

আমার মৃত্যুর মুহূর্তে আমার মানিব্যাগে যতটাকা থাকবে তার পুরোটায় সাদাকায় জারিয়া হিসেবে ফান করতে হবে। (মসজিদ, মাদ্রাসার কুরআন কেনার কাজে ব্যয় করবেন, এই টাকাটা কোনো ফকির-মিসকিনকে না দিলে ভাল)

Post a Comment

নবীনতর পূর্বতন