মুসাল্লা জিবরাঈল (আ.) – কাবার পবিত্র নিদর্শন

 


মুসাল্লা জিবরাঈল (আ.) – কাবার পবিত্র নিদর্শন
মক্কার মসজিদুল হারামের ভেতরে, কাবার দরজার কাছেই একটি বিশেষ স্থান রয়েছে যা মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ। সেটি হলো “মুসাল্লা জিবরাঈল (আ.)”।
শবে মেরাজের সেই মহিমান্বিত রাতে, যখন রাসূলুল্লাহ (সা.) আকাশ ভ্রমণ শেষে মক্কায় ফিরে আসেন, তখন জিবরাঈল (আ.) তাঁকে নামাজের পদ্ধতি শিখিয়ে দেন। নামাজ যে ইসলামের সবচেয়ে বড় ইবাদত, সেটির প্রথম শিক্ষা এখানেই প্রদান করা হয়েছিল। তাই স্থানটি মুসলমানদের কাছে অনন্য মর্যাদাসম্পন্ন।
কাবা শরিফের দরজার কাছেই বাদামী রঙের আটটি বিশেষ মার্বেল পাথরের টুকরো বসানো রয়েছে।
এই পাথরগুলো সাধারণ মার্বেল নয়; এগুলো অত্যন্ত বিরল ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
এগুলোর মাধ্যমেই সেই স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে জিবরাঈল (আ.) নবীজিকে (সা.)নামাজের কায়দা শিক্ষা দিয়েছিলেন।
স্থানটিকে কেন্দ্র করে মুসল্লিরা গভীর শ্রদ্ধার সাথে দোয়া করে, যদিও এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার বিশেষ কোনো বিধান নেই।
মুসাল্লা জিবরাঈল আমাদের মনে করিয়ে দেয়, নামাজ সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি ফরজ, যা রাসূলুল্লাহ (সা.)কে শেখানো হয়েছিল ফেরেশতার মাধ্যমে।
হজ বা ওমরাহতে গেলে কাবা শরিফ তাওয়াফ করার সময় এটি চোখে পড়ে। অনেকেই সেখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতাভরে সালাতের জন্য দোয়া করে থাকেন।
মুসাল্লা জিবরাঈল স্পষ্টভাবে বাদামী মার্বেল দ্বারা চিহ্নিত করা, তাই কাছ থেকে সহজেই চেনা যায়।
এখানে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই; কেবল দেখার এবং শিক্ষা নেওয়ার বিষয়।এটির পাশে দাঁড়িয়ে নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা যেতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন