শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ
- ১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া।
-সহীহ বুখারী ৮৯১ (তাওহীদ পাবলিকেশন)
- ২) মিসওয়াক করা।
-সুনান ইবনু মাজাহ ১০৯৮
- ৩) গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা।
-সহীহ বুখারী ৮৮৩,৮৭৭ (তাওহীদ পাবলিকেশন)
- ৪) উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো।
-সুনান আবূ দাউদ ৩৪৩ (তাহকিককৃত)
- ৫) জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওয়ানা হওয়া।
-সহীহ বুখারী ৮৮১ (তাওহীদ পাবলিকেশন)
- ৬) বেশি বেশি দরূদ পাঠ করা।
-সুনান আবূ দাউদ ১০৪৭ (তাহকিককৃত)
- ৭) সুরা আল-কাহাফ পাঠ করা।
-দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১
- ৮) নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা।
-সহীহ বুখারী ৯৩৪ (তাওহীদ পাবলিকেশন)
- ৯) জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।
-সহীহ বুখারী ৯৪০ (তাওহীদ পাবলিকেশন)
- ১০) বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে।
-সুনান আবূ দাউদ ১০৪৮ (তাহকিককৃত)
একটি মন্তব্য পোস্ট করুন