যাকে দুআ করার তাওফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না। প্রতিশ্রুতি পালনে আল্লাহ সুবহানহু ওয়া তা'আলার কে উত্তম হতে পারে? ভরসা রাখুন তাঁর ওয়াদার উপর যিনি আপনার দু‘আ শুনেন।
.
রমাদান মাস দোয়া কবুলের বিশেষ মাস।
আল্লাহ সুবহানহু ওয়া তা‘আলা বলেন,
‘আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে।’
[সূরা আল-বাকারা, আয়াত: ১৮৬]
.
দু‘আ কবুলের বিশেষ সময়গুলোতে, বিশেষ করে রমাদানে আমরা দু‘আ করার চেষ্টা করি। কিন্তু দু‘আ করতে গিয়ে আমরা গুছিয়ে বলতে পারি না অথবা মাঝপথে খেই হারিয়ে ফেলি, শব্দগুলো মনে আসে না। তাই আগে থেকেই দু‘আ গুলো গুছিয়ে রাখলে এবং দেখে নিলে দু‘আ করাটা আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যায়। এই প্রয়োজনের কথা ভেবে রমাদানের আগে কিছু দু‘আ আপনাদের জন্য একত্র করেছি, আলহামদুলিল্লাহ।
রমাদানের জন্য রেডি দু’আ সিরিজ:
(নিজের জন্য দুআ-1)
(নিজের জন্য দুআ-2)
(নিজের জন্য দুআ-3)
(নিজেকে কুরআনের সাথে সম্পৃক্ত করার দুআ)
(সন্তানের জন্য উত্তম দু'আ)
(অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দু‘আ)
(ফাতিমা (রা.)- কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দু'আ পড়ার জন্য ওসিয়ত করেছিলেন)
(স্বামীর হিদায়েতের জন্য দু‘আ)
(অপমান, জুলুম থেকে বাঁচার জন্য দু‘আ)
(দুশ্চিন্তা ও অতিরিক্ত ভাবনা এর দুর্দশা থেকে মুক্তি পাওয়ার দু‘আ)
(ঈমানি হালতে মৃত্যুর জন্য দু'আ)
( প্রতিটি কাজের সুন্দর সমাপ্তি এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য দু‘আ)
(যে দুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বাধিক পরিমাণে করতেন এবং দ্বীনের ওপর অটল থাকার গুরুত্বপূর্ণ দু‘আ)
(স্বামী-স্ত্রীর মনোমালিন্য, পারিবারিক ভুল বোঝাবুঝি ও বন্ধু বান্ধবের দ্বন্দ্ব দূর করার জন্য দু‘আ)
(মানসিক শান্তি, দুনিয়ায় অবিচ্ছিন্ন নিয়ামত ও আখিরাতে স্বাচ্ছন্দময় জীবনের জন্য দু‘আ)
( কঠিন বিপদে পতিত হলে অথবা টার্গেট পূরণ করতে দুআ)
( কুরআনের দ্বারা দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে দু'আ)
(ভাই বোনদের জন্য উত্তম দু'আ)
(সৌভাগ্যবান হতে ও জীবনকে নিরাপদ রাখতে দুআ)
(বিপদ ও দুশ্চিন্তার সময় পড়ার মতো দুটো সহজ দু'আ)
( কাজে ও সিদ্ধান্তে দৃঢ়তা এবং সঠিক কাজে অবিচলতা কামনায় দু'আ)
(বান্দার হক্ব আদায় করার তাওফিক ও ন্যায় বিচার চেয়ে দু'আ)
( স্পেশাল বাচ্চার মা-বাবার জন্য দু'আ)
( ভালো আমলের তাওফিক লাভ ও খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য দু‘আ)
(হজ্জ ও উমরাহর কবুলিয়্যতের জন্য হৃদয় নিংড়ানো দু'আ, কমেন্টবক্স চেক করলেও উপকৃত হবেন)
( শয়তান ও জিন থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে এবং বদনজর থেকে বাঁচার দু'আ)
(ইসমে আযমের জন্য একটি দু'আর বাক্য)
(তাওবাহ কবুলের জন্য সুন্দর একটি দু‘আ)
(
একটি মন্তব্য পোস্ট করুন