দুনিয়াবী বিপদে/প্রয়োজনে + রুকাইয়াতে জীন পুড়ে ছাই হয়ে যাবে

দুনিয়াবী বিপদে/প্রয়োজনে + রুকাইয়াতে জীন পুড়ে ছাই হয়ে যাবে

সূরা-২৩ মুমিনুন এর শেষ ৪ আয়াত [১১৫-১১৮]

১১৫: আ ফা হাসিবতুম আন্না মা খালাকনাকুম আবাছাওঁ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজিঊন।

১১৬: ফা তা'আলা আল্লাহুল মালিকুল হাক্কু, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম।

১১৭: ওয়া মান ইয়াদ উমা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি, ফা-ইন্নামা হিসাবুহু ইন্দা রাব্বিহি, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরূন।

১১৮: ওয়া কুল রাব্বিগফির ওয়ারহাম, ওয়া আন্তা খাইরুর রাহিমীন

 

অর্থঃ ১১৫: তোমরা কি ভেবেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?

১১৬: অতএব আল্লাহ মহিমান্বিত, প্রকৃত মালিক। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি মহিমান্বিত আরশের রব।

১১৭: আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে, যার জন্য তার কোনো প্রমাণ নেই, তার হিসাব তার রবের কাছে হবে। নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না।

১১৮: আর বলো: হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন। আর আপনি দয়াশীলদের মধ্যে শ্রেষ্ঠ।

ফযিলত:

ü  জীনগ্রস্থ রোগীর কানের কাছে পড়ে ফু দিলে জীন পুড়ে ছাই হয়ে যাবে।

ü  দুনিয়াবী যেকোনো বিপদে/প্রয়োজনে কোনও মুসলিম সূরা-২৩ মুমিনুন এর শেষ ৪ আয়াত [১১৫-১১৮] পাঠ করে যদি পাহাড়কেও বলে সরে যেতে, তাহলে পাহাড় পর্যন্ত মুমিন-মুসলিমের জন্য জায়গা পরিবর্তন করবে এই দু’আ এতটায় শক্তিশালী।

Post a Comment

নবীনতর পূর্বতন