আহলে হাদিস অর্থাৎ কুরআন ও হাদিসের একনিষ্ঠ অনুসারী মুমিন মুসলিমদের কয়েকটি বৈশিষ্ট্য

আহলে হাদিস অর্থাৎ কুরআন ও হাদিসের একনিষ্ঠ অনুসারী মুমিন মুসলিমদের কয়েকটি বৈশিষ্ট্যঃ
❌ ওরা শিরক করে না,
❌ ওরা বিদ্'আত করে না,
❌ ওরা মিলাদ পড়ে না,
❌ ওরা শবে-বরাত পালন করে না,
❌ ওরা মিলাদুন্নবী করে না,
❌ ওরা ফরয সালাত শেষে ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করে না,
❌ ওরা কোন ভাস্কর্যতে ফুল দেয় না,
❌ ওরা কবরে ফুল দেয় না,
❌ ওরা মুর্তি পুজা করে না,
❌ ওরা কবর/মাযার পুজা করে না,
❌ ওরা পীর পুজা করে না, 
❌ ওরা পীর ধরে না, মুরিদ হয় না,
❌ ওরা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করে না,
❌ ওরা গণকের কাছে যায় না,
❌ ওরা রাসূল (ﷺ) এর ইসলাম ছাড়া অন্য কারো বানানো ধর্ম পালন করে না,
❌ ওরা দলিল না পেলে ইবাদত করে না,
❌ ওরা জাহেলের মত কথা বলে না,
❌ ওরা পরের জন্য কুর'আন তেলাওয়াত করে টাকা নেয় না,
❌ ওরা মৃতব্যক্তির জন্য চারদিন, চল্লিশা ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করে না।
🔴 ওরা বিশ্বাস করে-
ভাড়াটে হুজুর/মোল্লা ডেকে দো'আ মাহফিল করালে/বিভিন্ন খতম পাঠ করালে ইহকাল/পরকালে কোন উপকার পাওয়া যাবেনা/যায় না।
● নিজ আমল/ইবাদত দ্বারাই আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ্‌র নিকট চাইতে কোন মাধ্যম লাগেনা। আল্লাহ্‌র নিকট সরাসরি নিজেকেই চাইতে হবে।
■ ‘বলুন, সমস্ত সুপারিশ আল্লাহ্‌রই আয়াত্ত্বাধীন, আসমান ও যমীনে তাঁরই সাম্রাজ্য’ 
📗 সূরা-যুমারঃ ৪৪
■ ‘তারা উপাসনা করে আল্লাহ্ -কে বাদ দিয়ে এমন বস্তুর, যা না তাদের কোন ক্ষতিসাধন করতে পারে, না পারে উপকার করতে এবং তারা বলে, এরা তো আকাশে আমাদের সুপারিশকারী। তুমি বল, তোমরা কি আল্লাহ্ -কে এমন বিষয়ে অবহিত করছ, যে বিষয়ে তিনি অবহিত নন আসমান ও যমীনের মাঝে’ 
📗 সূরা-ইউনুসঃ ১৮
■ ‘যদি তোমরা মুমিন হয়ে থাক তবে আল্লাহ্‌র উপর ভরসা কর’ 
📗 সূরা-মায়েদাহঃ ২৩
■ ‘যদি তোমরা আল্লাহ্‌র উপর ঈমান এনেই থাক এবং যদি মুসলিম হয়ে থাক, তবে আল্লাহ্‌র উপর ভরসা কর’ 
📗 সূরা-ইউনুসঃ ৮৪
■ ‘বলুন, (হে নবী!) আমার পক্ষে আল্লাহ্ই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে’ 
📗 সূরা-যুমারঃ ৩৮
 

Post a Comment

নবীনতর পূর্বতন