গুণাহ গোপন রাখার জন্য দু’আ

গুণাহ গোপন রাখার জন্য দু’আ

১। আল্লাহুম্মাস তুরনা ফাউকাল আরদ, ওয়া তাহতাল আরদ, ওয়া ইয়াউমাল আরদি আলাইক।

অর্থঃ হে আল্লাহ!  আমার গুণাহগুলিকে আপনি গোপন রাখুন যতদিন আমি দুনিয়ার উপর বেচে থাকব, আর যখন আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাব তখনও আমার গুণাহগুলি আপনি গোপণ রাখুন।

 

২। আল্লাহুম্মাগ ফিরলি জামবি কুল্লাহু; দিক্কাহু ওয়া ঝিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলা-নিয়্যাতাহু ওয়া সিররাহু।

অর্থঃ হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার সকল পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রথম পাপ, শেষ পাপ, প্রকাশ্য পাপ, গোপন পাপ।                                                                                        [মুসলিম ৪৮৩]

ফজিলতঃ রাসূল [সাঃ] সিজদায় এই দু’আটি পড়তেন।

 

৩। আল্লা-হুম্মাগফিরলী মা- কদ্দামতু, ওয়ামা- আখখারতু, ওয়ামা- আসরারতু, ওয়া মা-আ‘লানতু, ওয়ামা- আসরাফতু, ওয়ামা- আনতা আ‘লামু বিহী মিন্নী। আনতাল মুকাদ্দিমু, ওয়া আনতাল মু’আখ-খিরু, লা- ইলা-হা ইল্লা- আন্তা।

অর্থঃ হে আল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা করুন আমি আগে যা করেছি এবং পরে যা করেছি, গোপনে যা করেছি এবং প্রকাশ্যে যা করেছি এবং বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশি জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো মা’বুদ নেই।

আলী [রা] বলেন:

 “রাসূলুল্লাহ [স] তাশাহুদের পরে সালামের আগে, দ্বিতীয় বর্ণনায়: সালাত শেষে সালামের পর এ কথাগুলো বলতেন।” দুটি বর্ণনাই সহীহ। সম্ভবত তিনি কখনো সালামের আগে ও কখনো পরে এ দু‘আটি পড়তেন।

দলিলঃ [১] মুসলিম [৬-কিতাব সালাতিল মুসাফিরীন,২৬-বাবুদ্দুআ...] ১/৫৩৪-৫৩৫ [ভা ১/২৬৩]; আবু দাঊদ [কিতাবুস সালাত, বাব মা ইউসতাফতাহু...] ১/১৯৯, নং ৭৬০ [ভা ১/১১১]]


Post a Comment

নবীনতর পূর্বতন