মুসীবতে পতিত এক মুসলিমের জন্য অন্য মুসলিমের দু’আ
কোন মুসলিমের ওপর মুসীবাত আসলে যদি সে বলেঃ আল্লাহ যা হুকুম করেছেন- ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলায়হি র-জিউন।
অর্থঃ আমরা আল্লাহরই জন্যে এবং তাঁরই কাছে ফিরে যাব।
এবং এ দু’আ পাঠ করে-
আল্ল-হুম্মা জুর্নী ফী মুসীবাতী ও আখলিফ লী খয়রাম্ মিনহা- ইল্লা- আখলাফাল্লা-হু লাহূ খয়রাম্ মিনহা।
অর্থঃ হে আল্লাহ! আমাকে আমার মুসীবাতে সাওয়াব দান কর এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান কর, তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন।
ü উম্মু সালামাহ্ [রাঃ] তাঁর স্বামী মারা যাবার পর দু’আগুলো পাঠ করেছিলেন। এরপর মহান আল্লাহ তাকে রসূলুল্লাহ [সাঃ]-এর মতো স্বামী দান করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন