কোরআন হাদিসে বর্ণিত কবিরা গুনাসমূহ

 

## কোরআন হাদিসে বর্ণিত কবিরা গুনাসমূহ ##
===================================
১। শিরক (অতি মহাপাপ)। (সহীহুল বুখারী ৬৮৫৭, সহীহ মুসলিম ৮৯, বায়হাকী ১৭১২৮)
২। দুনিয়া কামানোর উদ্দেশ্যে ইলম শিখা। (বুখারী, মিশকাত হা/৪৬২১, বঙ্গানুবাদ ৮ম খণ্ড স্বপ্ন অধ্যায়)
৩। শরয়ী ইল্ম গোপন করা। (আবু দাউদ ৩৬৫৮, তিরমিযী ২৬৪৯, ইবনে মাজাহ ২৬৪, হাসান সহীহ)
৪। বিশ্বাসঘাতকতা করা। (সহীহ মুসলিম ১৩৮, বায়হাকী ১৬৬৩৫)
৫। গণকের কথা বিশ্বাস করা। (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫, বঙ্গানুবাদ ৮ম খণ্ড হা/৪৩৯৩ জ্যোতিষীর গণনা অনুচ্ছেদ, আহমাদ ২/৪২৯ পৃ.)
৬। গায়রুল্লাহর নামে যবেহ করা। (মুসলিম, মিশকাত হা/৪০৭০, বঙ্গানুবাদ ৫ম খণ্ড, হা/৩৮৯৩ শিকার ও যবেহ অধ্যায়)
৭। গায়রুল্লাহর নামে নযর মানা। (সূরা আল-বাকারাহ ২:২৭, বুখারী, মিশকাত হা/৩৪২৭, বঙ্গানুবাদ ৭ম খণ্ড হা/৩২৮১)
৮। গায়রুল্লাহর নামে কসম করা। (ইবনে মাজাহ ২১০১, সহীহুল জাম ৭২৪৭)
৯। যাদু করা। (মুসলিম ২৯৮৫, ইবনে মাজাহ ৪২০২, সহীহ ইবনে খুযাইমা ৯৩৮৮)
১০। আল্লাহর প্রতি কুধারণা রাখা। (সূরা আরাফ ৩৩, ইবনে হাজার এর আল-যাওয়াজের ১/১৫০)
১১। মুসলিমের প্রতি কুধারণা রাখা। (সূরা হুজরাত ১২)
১২। মুসলিমকে বিনা দলীলে কাফের বলা। (সহীহুল বুখারী ৬০৪৫, সহীহ মুসলিম ৬১)
১৩। কাফেরকে কাফের না জানা।
১৪। আল্লাহ ও তাঁর রসূলের প্রতি মিথ্যা আরোপ করা। (সূরা যুমার ৬০, সহীহুল বুখারী ১০৭)
১৫। আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবা। (সূরা আল-আরাফ ৭:৯৯)
১৬। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। (সূরা ইউসুফ ১২:৮৭)
১৭। তাকদীর অস্বীকার করা। (আবু দাউদ ৪৭০০)
১৮। তাবীয বাঁধা। (মুসনাদে আহমাদ ১৭৪৫৮)
১৯। প্রাণ হত্যা করা। (সূরা নিসা: ৯৩, সূরা মায়েদা: ৩২, বুখারী, ইলম অধ্যায়, ১/২৩ পৃ.)
২০। আত্বহত্যা করা। (সূরা আন নিসা ৪:২৯)
২১। যুলম করা। (সূরা আল ফুরকান ২৫:১৯)
২২। অপমান ও অপদস্থ করা। (সূরা হুজরাত ১১)
২৩। মিথ্যা বলা। (বুখারী ৩৩, মুসলিম ৫৯, আবু দাউদ ৪৬৮৮, তিরমিযী ২৬৩২)
২৪। পরচর্চা বা গীবত করা। (সহীহ মুসলিম ২৫৮৯, আবূ দাউদ ৪৮৭৪, সহীহুল বুখারী ৬০৫৬, সহীহ মুসলিম ১০৫)
২৫। চুগলখোরী করা। (সূরা হুমাযাহ ১)
২৬। গালি দেওয়া। (সহীহুল বুখারী ৪৮, সহীহ মুসলিম ৬৪)
২৭। মাদকদ্রব্য সেবন করা। (সূরা আল মায়েদা ৫:৯০)
২৮। মৃত বা হারাম পশুর মাংস খাওয়া। (সূরা আল মায়েদা ৫:৩)
২৯। বাজে তর্ক করা। (সূরা মায়িদাহ-৫:১০১, সূরা আরাফ-৭:৩৩)
৩০। সত্য প্রত্যাখান করা। (সূরা নিসা-৪:১১৫, সূরা মুহাম্মাদ ৩২)
৩১। ঠাট্টা বা ব্যঙ্গ-বিদ্রূপ করা। (সূরা আত তাওবাহ ৯:৬৫)
৩২। লানত করা। (সহীহুল বুখারী হা/৬০৪৭)
৩৩। অহংকার করা। (সূরা আল গাফির বা মুমিন ৪০:৬০)
৩৪। নিজের প্রশংসা নিজেই করা। (সূরা নাজম-৫৩:৩২, ফাতহুল কাদীর ৫/১৩৬, সূরা আল-ইমরান-৩:১৮৮, সূরা হুজরাত ১৭)
৩৫। অপরের দোষ খোঁজা। (সূরা হুজুরাত আয়াত:১২, মুসলিম, মিশকাত হা/৫০২৮, বুলুগুল মারাম হা/১৫১০)
৩৬। মূর্তি বা ছবি তৈরী করা। (সূরা আহযাব আয়াত:৫৭, বুখারী ২/৮৮০ পৃ. মিশকাত হা/৪৪৮৯ বাংলা ৮ম খণ্ড, হা/৪২৮৯ পোষাক অধ্যায়)
৩৭। ইয়াতীমের মাল ভক্ষণ করা। (সূরা আন নিসা ৪:১০)
৩৮। জুয়া (ফ্লাশ) খেলা। (সূরা আল মায়েদা ৫:৯০-৯১)
৩৯। লটারী খেলা। (সূরা আল মায়েদা ৫:৯০-৯১)
৪০। চুরি করা। (সূরা আল মায়েদা ৫:৩৮)
৪১। আমানতের খেয়ানত করা। (সূরা আনফাল-৮:২৭)
৪২। পরের সম্পদ আত্মসাৎ করা। (আহমাদ ২৪৫০৪, ১৭৫৭১, বুখারী ২৪৫৩, ৩১৯৫, মুসলিম ৪২২২, সহীহুল জামে ২৭২২)
৪৩। জমি-জায়গা দাবিয়ে নেওয়া। (বুখারী ৩১৯৮, সহীহ মুসলিম ১৬১০)
৪৪। ঘুষ খাওয়া। (সূরা আল বাকারাহ ২: আয়াত:১৮৮, ইবনে মাজাহ, সনদ সহীহ, মিশকাত, হা/৩৭৫৩, বাংলা ৭ম খণ্ড, হা/৩৫৮১ নেতৃত্ব অধ্যায়)
৪৫। সুদ খাওয়া। (সূরা আল বাকারাহ ২:১৮৮)
৪৬। ওজনে নেওয়ার সময় বেশী এবং দেওয়ার সময় কম দেওয়া।
৪৭। মিথ্যা কসম খাওয়া। (সহীহুল বুখারী ২৩৫৬, সহীহ মুসলিম১৩৮, নাসাঈ ৫৯৭৬, আবূ দাউদ ৩২৪২।)
৪৮। ধোঁকা দেওয়া। (সহীহ মুসলিম ১০২)
৪৯। কসম করে মাল বিক্রি করা। (সহীহ মুসলিম ১০৬)
৫০। প্রতিশ্রুতি পালন না করা। (সূরা আল বাকারাহ ২:২৭)
৫১। চুক্তি ভঙ্গ করা। (সূরা আল বাকারাহ ২:২৭)
৫২। মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সূরা হজ্জ ২২:৩০)
৫৩। সাক্ষ্য গোপন করা। (সূরা আল বাকারাহ ২:২৮৩)
৫৪। মালে ভেজাল দেওয়া। (সহীহ মুসলিম ১০২)
৫৫। প্রয়োজনের সময় মাল গুদামজাত করে রাখা। (সহীহ মুসলিম ১৬০৫, আবূ দাউদ ৩৪৪৭)
৫৬। অসিয়ত পালন না করা। (সহীহুল বুখারী ২৭৩৮, সহীহ মুসলিম ১৬২৭)
৫৭। আল্লাহর ভাগ করা ভাগ্যে সন্তুষ্ট না হওয়া। (সূরা কমার-৫৪:৪৯)
৫৮। পুরুষের সোনা ও রেশম ব্যবহার। (বুখারী ৫৪২৬, মুসলিম ২০৬৭)
৫৯। পুরুষের গোড়ালীর নিচে কাপড় ঝুলিয়ে পরা। (সূরা আরাফ ২৬. মিশকাত ৪১৩৯, ৪১৭৩, ৪১৭৭)
৬০। দান করে গেয়ে বেড়ানো। (সহীহ মুসলিম ১০৬, আবু দাউদ ৩৪৭৪)
৬১। গান-বাজনা শোনা। (সহীহুল বুখারী ৫৫৯০, সহীহ মুসলিম ৪০৩৯)
৬২। ফরয নামায ত্যাগ করা। (সূরা মরইয়াম ৫৯, সূরা মাউন১০৭:৪-৫, মুসলিম, মিশকাত হা/৫৬৯, বঙ্গানুবাদ ২য় খণ্ড হা/৫২৩ সালাত অধ্যায়।)
৬৩। সময় পার করে নামায পড়া। (সূরা মাউন-১০৭:৫)
৬৪। লোক দেখিয়ে ইবাদত করা। (সহীহ মুসলিম ২৯৮৫, ইবনে মাজাহ ৪২০২, সহীহ ইবনে খুযাইমা ৯৩৮)
৬৫। যাকাত না দেওয়া। (সূরা আত তাওবাহ ৯:৩৪)
৬৬। রোযা না রাখা। (সূরা আল বাকারাহ ২:১৮৩)
৬৭। হজ্জ না করা। (সূরা আলে ইমরান ৩:৯৭)
৬৮। জিহাদ না করা। (সহীহ মুসলিম ১৯১০, আবু দাউদ ২৫০২, নাসাঈ ৩০৯৭)
৬৯। জিহাদের ময়দানে পৃষ্ঠপ্রদর্শন করা। (সূরা আল আনফাল ৮:১৫)
৭০। জুমআহ ত্যাগ করা। (মুসলিম, মিশকাত হা/১৩৭০, আবূ দাউদ, নাসাঈ সনদ সহীহ, মিশকাত হা/১৩৭১)
৭১। জামাআত ত্যাগ করা। (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১০৫৩, বাংলা ৩য় খ-, হা/৯৮৬ স্বলাত অধ্যায়)
৭২। সামর্থ্য থাকতে সৎকাজের আদেশ এবং মন্দকাজে বাধা না দেওয়া। (সূরা আল মায়েদা ৫:৭৮-৭৯)
৭৩। পেশাবের ছিটা থেকে না বাঁচা। (বুখারী হা/২১৬)
৭৪। ইল্ম অনুযায়ী আমল না করা। (সূরা আস-ছফ ৬১:২-৩)
৭৫। ব্যভিচার করা। (সূরা বনী ইসরাঈল ১৭:৩২)
৭৬। মাসিক অবস্থায় সহবাস করা। (আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবনে মাজাহ, হাদীস সহীহ-আদাবুয যিফাফ ১২২ পৃ.)
৭৭। পায়খানাদ্বারে সঙ্গম করা। (নাসাঈ হাদীসটি সহীহ, আদাবুয যিফাফ পৃ. ১০৫)
৭৮। অবৈধ প্রেম করা। (মুসলিম ২১২৮)
৭৯। সমকাম করা। (সূরা আল আরাফ ৭:৮০-৮১)
৮০। হস্তমৈথুন করা। (বুখারী, মুসলিম, মিশকাত, হা/৩০৮০, বাংলা ৬ষ্ঠ খণ্ড, হা/২৯৪৬, বিবাহ অধ্যায়)
৮১। মিথ্যা অপবাদ দেওয়া। (সহীহ মুসলিম ২৫৮৯, আবু দাউদ ৪৮৭৪, সহীহুল বুখারী ৬০৫৬, সহীহ মুসলিম ১০৫। দেখুন সূরা আন নূর ২৪:২৩)
৮২। মহিলার বেপর্দা হওয়া। (সহীহ মুসলিম ২১২৮, মিশকাত ৩৫২৪)
৮৩। পুরুষের নারীর মত এবং নারীর পুরুষের মত বেশ ধারণ করা। (সহীহুল বুখারী ৫৮৮৫, সুনানে ইবনে মাজাহ ১৯০৪, শারহুস সুন্নাহ বাগাভী ৩২০৭,৩২০৮)
৮৪। দাড়ি চাঁছা। (আহমাদ, সহীহুল জা'মে হা/১০৬৭, মুসলিম মাশা হা/২৬০, বুখারী তাও. হা/৫৮৮৫)
৮৫। মা-বাপের অবাধ্য হওয়া। (সহীহুল বুখারী ২৬৫৪, সহীহ মুসলিম ৮৭, তিরমিযী ১৯০১,৩০১৯)
৮৬। আত্মীয়তার বন্ধন ছেদন করা। (সহীহুল বুখারী ৫৯৮৪, সহীহ মুসলিম ২৫৫৬, আবু দাউদ ১৬৯৬)
৮৭। স্বামীর কথা না মানা। (সূরা বাকারাহ আয়াত: ২২৮, বুখারী, মুসলিম, মিশকাত হা/৩২৪৬, বাংলা ৬ষ্ঠ খণ্ড, হা/৩১০৮ বিবাহ অধ্যায়)
৮৮। পর্যাপ্ত কারণ ছাড়া তালাক দেওয়া। (আবু দাউদ ২১৮০, সনদ যঈফ)
৮৯। পর্যাপ্ত কারণ ছাড়া তালাক নেওয়া। (মুসলিম ১৪১৩, ইবনে মাজাহ ২০৫৫)
৯০। তালাক দেওয়ার পর স্ত্রীকে ফেরৎ নিতে হালালা বিবাহ দেওয়া ও করা। (আবু দাউদ ২০৭৮, তিরমিযী ১১১৯, ১১২০)
৯১। এগানা পুরুষ ছাড়া মহিলার একা সফর করা। (সহীহুল বুখারী ১৮৬২, সহীহ আত-তিরমিযী ১১৭০, মিশকাত ২৫১৫)
৯২। পরের বাপকে বাপ বলা। (সহীহুল বুখারী হা/৬৭৬৬, সহীহ মুসলিম হা/৬৩।)
৯৩। বাড়ির মহিলার ব্যাপারে ঈর্ষাহীন (ভেঁড়া) হওয়া।
৯৪। প্রতিবেশীকে কষ্ট দেওয়া। (সহীহ মুসলিম ৪৬, মুসনাদে আহমাদ ৮৮৫৫, সহীহ ইবনে হিব্বান ৫১০)
৯৫। মহিলার ভ্র, মুখের লোম চাঁছা। (সহীহুল জা'মে হা/৫১০৪, ফাতাওয়াউল মারআহ ৭২, ৯৪পৃ., সিলসিলাহ সহীহাহ ৬/৬৯২)
৯৬। মহিলার পরচুলা ব্যবহার। (বুখারী হা/৩৪৬৮, ৫৯৩৮, মুসলিম হা/২১২৭, সহীহুল জা'মে হা/২৭০৫, ৫১০৪)
৯৭। দেহ দেগে নক্সা করা। (সহীহ মুসলিম হা/২১১৬)
৯৮। দাঁত ঘষে ফাঁক ফাঁক করা। (সূরা নিসা আয়াত: ১১৯, বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৩০, বাংলা ৮ম খণ্ড হা/৪২৩৩ পোষাক অধ্যায়)
৯৯। কানাচি পেতে পরের গোপন কথা শোনা। (সূরা হুজুরাত আয়াত: ১২, মুসলিম, মিশকাত হা/৫০২৮, বুখারী, বুলুগুল মারাম হা/১৫১০)
১০০। শোকে মাতম করা। (সহীহুল বুখারী হা/১২৯৪)
সূত্র :শাইখ Abdul Hamid Al-Faizi Al-Madani (হাফি.)

Post a Comment

নবীনতর পূর্বতন