ঈমানী হালতে মৃত্যুর জন্য দু‘আ

 

ঈমানী হালতে মৃত্যুর জন্য দু‘আ

[জুমুআ'বার আসর থেকে মাগরিব পর্যন্ত দু’আ কবুলের সময়, নীচের অসাধারণ দু‘আটি আমরা পড়তে পারি]

এই বাক্যগুলো এত চমৎকার, যা প্রত্যেকের দু'আর মধ্যে থাকা উচিত। নামাজের সিজদায় পড়তে পারেন এই চারটি অসাধারণ বাক্য—

আল্লা-হুম্মা তাওয়াফফানা মুসলিমীন, ওয়া আ‘হয়িনা মুসলিমীন, ওয়া আলহিক্বনা বিস স-লিহীন, গায়রা খাযা-য়া ওয়া লা মাফতূ-নীন।

অর্থঃ হে আল্লাহ! মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দিও; মুসলিম অবস্থায় বাঁচিয়ে রাখো; [মৃত্যুর পর] ভালো মানুষদের সাথে আমাদের জুড়ে দিয়ো; আমাদের অপদস্থ করো না এবং পরীক্ষায় ফেলো না

 

শব্দার্থগুলো শিখে নিন—

اللَٰهُمَّ    আল্লা-হুম্মা              [হে আল্লাহ]

تَوَفَّنَا    তাওয়াফফানা           [আমাদের মৃত্যু দিও]

مُسْلِمِينَ، মুসলিমীন              [মুসলিম [অবস্থায়]]

وَأَحْيِنَا   ওয়া আহয়িনা           [আমাদের বাঁচিয়ে রেখো]

مُسْلِمِينَ، মুসলিমীনা              [মুসলিম অবস্থায়]

وَأَلْحِقْنَا ওয়া আলহিক্বনা        [আমাদের জুড়ে দিয়ো]

بِالصَّالِحِينَ، বিস স-লিহীন        [ভালো মানুষদের সাথে]

غَيرَ     গায়রা                  [ব্যতীত]

خَزَايَا    খাযা-য়া                [অপমান-অপদস্থতা]

وَلَا      ওয়া লা                 [এবং নয়]

مَفْتُونِين মাফতূ-নীন             [পরীক্ষায় আক্রান্ত]

 

মুখস্থ করতে পারেন এভাবে—

اللَٰهُمَّ                    আল্লা-হুম্মা                      [হে আল্লাহ্]

 

تَوَفَّنَا مُسْلِمِينَ             তাওয়াফফানা মুসলিমীন        [মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দিও]

 

وَأَحْيِنَا مُسْلِمِينَ،           ওয়া আ‘হয়িনা মুসলিমীন       [মুসলিম অবস্থায় আমাদের বাঁচিয়ে রাখো]

 

وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ،        ওয়া আলহিক্বনা বিস স-লিহীন

                [[মৃত্যুর পর] ভালো মানুষদের সাথে আমাদের জুড়ে দিয়ো]

 

غَيرَ خَزَايَا وَلَا مَفْتُونِين    গায়রা খাযা-য়া ওয়া লা মাফতূ-নীন

             [আমাদের অপদস্থ করো না এবং পরীক্ষায় ফেলো না]

উহুদ যুদ্ধের দিন মুশরিকরা চলে যাওয়ার পর, সাহাবাদেরকে পেছনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছিলেন ও অনেকগুলো দু'আ করেছিলেন। সেগুলো থেকে মাত্র চারটি বাক্য [দু'আ] উপরে উপস্থাপন করা হয়েছে। [বুখারী, আল-আদাবুল মুফরাদ, হাদিস: ৬৯৯, সহিহ]

 

ঈমানী মৃত্যুর জন্য কুরআন-হাদিসে বর্ণিত দোয়া সমূহ

▪️একান্তে দু’আ করা: শেষ জীবনে যেন ঈমানি মৃত্যু হয়, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যেন মৃত্যু লাভ হয় সে জন্য বেশ কিছু দু’আ আছে, যেগুলো একান্তে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করা। দু’আগুলো করার সময় এর অর্থ অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে প্রার্থনা করা।

রাসূলুল্লাহ [সাঃ] শেষ পরিণতি ভালো হতে অনেকগুলো দু’আ শিখিয়েছেন এবং কোরআনেও অনেক দু’আ এসেছে। আর সে দু’আগুলো হলো-

১। আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, ওয়া আসতাগফিরুকা লিমা লা আলাম।

অর্থঃ হে আল্লাহ! আমার জানা মতে আপনার প্রতি শিরক হয় এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার আশ্রয় চাই। আর আমার অজান্তে ঘটে যাওয়া শিরক থেকেও ক্ষমা প্রার্থণা করি।

 

২। আল্লাহুম্মা মুছাররিফাল কুলুবি ছাররিফ কুলুবানা আলা ত্বাআতিকা।           [মুসলিম, মিশকাত]

অর্থঃ হে [মানুষের] অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন কর।’   

 

৩। ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।

অর্থঃ হে [মানুষের] অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখ।’       [তিরমিজি, মিশকাত]

 

৪। রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন।

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।

৫। রাব্বানা লা তুযেগ কুলুবানা বা’দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকাক্ষ আংতাল ওয়াহহাব’।

অর্থঃ হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে ধাবিত করো না; এবং তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা।

 

৬। ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন।

অর্থঃ আমাদের সহজ সরল পথের হেদায়েত দিন। যে পথে চলা লোকদের ওপর আপনি নেয়ামত দান করেছেন। অভিশপ্ত ও গোমরাহির পথ থেকে বিরত রাখেন।

 

৭। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়া মা বাত্বান।

অর্থঃ হে আল্লাহ! যে ফেতনাগুলো দেখা যায় আর যেগুলো দেখা যায় না, সব ধরনের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই।

Post a Comment

নবীনতর পূর্বতন