হাঁচির দু’আ
রাসূল (সাঃ) বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে বলবে,
الْحَمْدُ لِلَّه । আলহামদু লিল্লা-হি । অর্থঃ সকল প্রশংসা আল্লাহ্র
এবং তার মুসলিম ভাই বা সাথী যেন অবশ্যই বলে,
يَرْحَمُكَ اللَّهُ । ইয়ার হামুকাল্লা-হ । অর্থঃ আল্লাহ আপনাকে রহমত করুন।
যখন তাকে ‘ইয়ার হামুকাল্লাহ’ বলা হয়, তখন হাঁচিদাতা যেন তার উত্তরে বলে,
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَك। ইয়াহ্দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম ।
অর্থঃ আল্লাহ আপনাদেরকে সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।
একটি মন্তব্য পোস্ট করুন