প্রশ্ন❓হিল্লা বিবাহ কি শরীআত সম্মত?
➖➖➖🔵🔵🔵➖➖➖🔵🔵🔵➖➖➖
উত্তর : ‘হিল্লা বিবাহ’ শরীআতে সম্পূর্ণরূপে হারাম। উক্ববা ইবনু আমের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটিয়া পাঁঠা সম্পর্কে বলব না? তারা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! তিনি বললেন, সে হলো হিল্লাকারী। আর হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কেই আল্লাহ লা‘নত করেছেন’ (ইবনু মাজাহ, হা/১৯৩৬; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১৪১৮৭)।

একটি মন্তব্য পোস্ট করুন