☞ কুরআন ও সুন্নাহর দাওয়াত দেওয়ার বিস্ময়কর প্রতিদান।
✪ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন:
◑ আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?৷ {৪১সূরাহ ফুসসিলাত আয়াত - ৩৩}
◑ কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোন মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন। {৪ সূরাহ নিসা - ৮৫}
☞ আসুন কিছু হাদিস দেখি:
◑ সাহল ইনবু সা‘দ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম।
সুনানে আবু দাউদ- ৩৬৬১
হাদিসের মান: সহিহ হাদিস
◑ আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না। এক. সদাক্বাহ জারিয়া। দুই. এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দু’আ করে।
◑ মুসলিম ৪১১৫ : আন্ত১৬৩১, তিরমিযী ১৩৭৬, নাসায়ী ৩৬৫১, আবূ দাউদ ২৮৮০, ৩৫৪০, আহমাদ ৮৬২৭, দারেমী ৫৫৯, হাদিসের মান: সহিহ হাদিস।
◑ আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে তাদের পাপরাশি সামান্য হালকা হবে না।
◑ সহীহ মুসলিম--৬৬৯৭,তিরমিযী ২৬৭৪, আবূ দাঊদ ৪৬০৯, দারিমী ৫১৩। ইবনে মাজাহ-২০৬ মান: সহীহ।
⊕ বাংলাদেশের কোটি কোটি মানুষ আজও কবর ও মাজারের শির্কে নিমজ্জিত। যদি আপনি তাদের মাজে দাওয়াত পৌঁছে দিতে পারেন আর তারা তা থেকে ফিরে আসে অর্থাৎ হিদায়ত পেয়ে যায় তা কতই না উত্তম হবে। বর্তমান প্রযুক্তি কোটি কোটি মানুষ কে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেও আমাদের উচিত সংগ্রাম করে যাওয়া। আলেমদের লেখাগুলো, তাদের ভিডিও ক্লিপগুলো কুরআন ও সহিহ হাদিস বাণী সমূহ প্রচার প্রসার করে এই বিশাল নেক আমলে অংশগ্রহণ করা উচিত।
✪ স্পেশাল পরামর্শ : অনলাইন টাইমকে কাজে লাগিয়ে দাওয়াহ’র একটি প্লাটফর্ম তৈরি করুন। ইনশাআল্লাহ তা নিজের ও অন্য লাখো মানুষের সফলতার কারণ হবে।
একটি মন্তব্য পোস্ট করুন