কুরআনে যেই একজন নারীর নাম এসেছে

 


 কুরআনে যেই একজন নারীর নাম এসেছে
আল কুরআনে অনেক নারীর কথা বলা হয়েছে - ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরত মূসার মা, মারিয়ামের মা, হযরত সারা, জুলায়খা - তব তাঁদের অধিকাংশকে নাম ধরে উল্লেখ করা হয়নি।
পুরো কুরআনে মাত্র একজন নারীর নাম সরাসরি আছে - তিনি হলেন হযরত মারিয়াম আ.। এবং তাঁর নাম কুরআনে মোট ৩৪ বার এসেছে, যা অনেক নবীর নামের চেয়েও বেশি।
তাঁর নামে একটি পূর্ণ সূরাও আছে - সূরা মারিয়াম, যা কুরআনের ১৯ নম্বর সূরা। এছাড়াও সূরা আলে ইমরানের একটি বড় অংশ তাঁকে নিয়ে।
আল্লাহ সূরা আলে ইমরানের ৪২ নম্বর আয়াতে বলেছেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং জগতের সকল নারীর উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
এই সম্মান ইসলামে নারীর মর্যাদার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁর জীবন ছিল অসাধারণ সব পরীক্ষায় ভরা। কারো সাথে বিবাহ ছাড়াই আল্লাহর আদেশে হযরত ঈসা আ. এর জন্ম দিয়েছিলেন।
সমাজ অপবাদ দিল, মানুষ প্রশ্ন তুললো। তিনি কোনো তর্কে গেলেন না - শুধু সন্তানের দিকে ইশারা করলেন। আর শিশু ঈসা আ. দোলনা থেকে কথা বলে তাঁর মায়ের সম্মান রক্ষা করলেন। সূরা মারিয়ামের ২৯-৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানিয়েছেন।
এই ঘটনা থেকে শিক্ষা হলো, যখন মানুষ অপবাদ দেয় তখন সবচেয়ে শক্তিশালী জবাব হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজের কাজে অটল থাকা। আল্লাহ নিজেই সেই বান্দার পক্ষে কথা বলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন