যেসব কারণে মানুষ অপদস্ত হতে পারে:
১। পাপের আধিক্য সত্ত্বেও তওবা না-করার কারণে।
২। বাবা-মায়ের বদদুআর কারণে।
৩। উসতায বা বুযুর্গের বদদোয়ার কারণে।
৪। মজলুমের বদদোয়ার কারণে।
৫। দীনের আংশিক মানা এবং আংশিক বর্জনের কারণে।
৬। অন্যের গোপন দোষ ফাঁস করে দেওয়ার কারণে।
৭। অন্যকে প্রকাশ্যে অপদস্ত করার কারণে।
৮। কাউকে অপদস্ত হতে দেখে সামর্থ থাকা সত্ত্বেও সাহায্য না-করার কারণে, কিংবা এতে খুশি হওয়ার কারণে।
৯। অহঙ্কার করার কারণে।
১০। তুহমতের স্থান এড়িয়ে না চলার কারণে।
১১। নিফাক তথা ভেতর-বাহির এক না রাখার কারণে।
১২। ইহতিয়াত ও সতর্কতা অবলম্বন না করার কারণে।
১৩। তাকওয়া ও খোদাভীতি অবলম্বন না করার কারণে।
১৪। গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তিকে তার অতীত গুনাহর জন্যে লজ্জা দেওয়ার কারণে।
১৫। সর্বোপরি কারও উপর থেকে আল্লাহ তাআলা সম্মানের চাদর সরিয়ে নিলে।
এজন্য সর্বদা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকা উচিত। নিজের জ্ঞানগর্ব, আমল, কৌশলের ওপর ভরসা করা অনুচিত।
- মাওলানা Saifuddin Gazi hafizahullah.

একটি মন্তব্য পোস্ট করুন