পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা সাধারণভাবে "মানুষ" এর চরিত্র বর্ণনার সময় কিছু "বিশেষণ" ব্যবহার করেছেন

 পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা সাধারণভাবে "মানুষ" এর চরিত্র বর্ণনার সময় কিছু "বিশেষণ" ব্যবহার করেছেন।
.
"... মানুষ দুর্বল সৃজিত হয়েছে।"
[সুরা আন নিসা, ২৮]
.
"... নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।"
[সুরা ইব্রাহীম, ৩৪]
.
"... মানুষ বড়ই অকৃতজ্ঞ।"
[সুরা আল ইসরা, ৬৭]
.
"... মানুষ তো অতিশয় কৃপণ।"
[সুরা আল ইসরা, ১০০]
.
"... মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়।"
[সুরা আল কাহফ, ৫৪]
.
"সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ ...।"
[সুরা আল আম্বিয়া, ৩৭]
.
"... নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।"
[সুরা আল হাজ্জ্ব, ৬৬]
.
"... নিশ্চয় সে (মানুষ) অত্যাচারী, অজ্ঞ।"
[সুরা আল আহযাব, ৭২]
.
"মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না ...।"
[সুরা ফুসসিলাত, ৪৯]
.
"... বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।"
[সুরা আয যুখরুফ, ১৫]
.
"শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।"
[সুরা আয যুখরুফ, ৩৭]
.
"মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।"
[সুরা আল-মা’আরিজ, ১৯]
.
"... মানুষ কত অকৃতজ্ঞ!"
[সুরা 'আবাসা, ১৭]
.
"সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে।"
[সুরা আল ‘আলাক্ব, ৬]
.
"নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।"
[সুরা আল আদিয়াত, ৬]
.
"এবং সে (মানুষ) নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।"
[সুরা আল ‘আদিয়াত, ৮]
.
"নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।"
[সুরা আল আসর, ২]
_______
ওয়াল্লাহি, এরপরেও মানুষ অহংকার করে!
এরপরেও মানুষ নিজেকে প্রশংসিত মনে করে!
এরপরেও মানুষ নিজেকে ধনবান, স্বাধীন ও অনির্ভরশীল মনে করে!
.
"হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।"
[সুরা আল ফাতির, ১৫]

Post a Comment

নবীনতর পূর্বতন