🔖 সালাতে বসার (জালসার) বিভিন্ন পদ্ধতি । যা সুন্নাহ দ্বারা প্রমাণিত কিন্তু অধিকাংশই এই নিয়মগুলো জানেন না —
প্রথম পদ্ধতি :
➊ الافتِرَاش (আল-ইফতিরাশ)
📚 [সহীহ মুসলিম,হা/৪৯৮]
অর্থ : ইফতিরাশ হলো এমন বসা— যেখানে ডান পা খাড়া রেখে, বাম পায়ের উপর বসা হয় । (এই পদ্ধতি সমাধিক প্রচলিত)
ব্যবহার : এটি প্রথম তাশাহহুদের সময় বা এমন নামাজে হয় যেটি দুই রাকআত বিশিষ্ট (যেমন : ফজর) — সেখানে এটি শেষ তাশাহহুদ হয় ।
দ্বিতীয় পদ্ধতি :
➋ الإقعاء (আল-ইক্ব‘আ‘)
📚 [সহীহ মুসলিম,হা/৫৩৬; আবু দাউদ]
অর্থ : ইক্ব’আ’ হলো এমন বসা— যেখানে দু’টি পায়ের পাতা খাড়া রেখে নিতম্ব দুটি গোড়ালির মাঝে রাখা হয় । (চিত্রে দেওয়া ২য় ছবিটি খেয়াল করুন)
ব্যবহার : এটি দুই সাজদার মধ্যবর্তী বসা অবস্থায় হয় ।
তৃতীয় পদ্ধতি :
➌ التورّك (আত-তাওয়াররুক)
📚 [সহীহ বুখারী,হা/৮২৭]
অর্থ : তাওরুক হলো এমন বসা— যেখানে বাম পা শরীরের নিচ দিয়ে ডান পায়ের দিকে বেরিয়ে থাকে, আর ব্যক্তি মাটিতে নিতম্ব রাখে ও ডান পা খাড়া রাখে । (চিত্রে দেওয়া ৩য় ছবিটি খেয়াল করুন)
ব্যবহার : এটি শেষ তাশাহহুদের সময় হয়, যখন নামাজ দুই রাকআতের বেশি হয় । অর্থাৎ যে নামাজ দুই তাশাহহুদ বিশিষ্ট (যেমন : যুহর, আসর, মাগরিব ও ইশা) । আল্লাহই ভালো জানেন

একটি মন্তব্য পোস্ট করুন