সূরা মুমিনুন এর শেষ ৪ আয়াত (১১৫-১১৮) জীনগ্রস্থ রোগীর কানের কাছে পড়ে ফু দিলে জীন পুড়ে ছাই হয়ে যাবে।
আয়াত ১১৫:আ-ফা-হিসিবতুম আন্না- মা খালাকনাকুম ‘আবাসাও, ওয়া আন্নাকুম ইলাইনা লা- তুরজা‘উন।
আয়াত ১১৬:
ফা-তা‘আ-ল্লা-হুল মালিকুল হাক্ক; লা- ইলা-হা ইল্লা- হুয়া; রব্বুল ‘আরশীল করীম।
আয়াত ১১৭:
ওয়া মান ইয়াদু মা‘আল্লা-হি ইলাহান আখার, লা- বুরহা-না লাহু বিহি, ফা-ইন্না- মা হিসা- বুহু ‘ইন্দা রাব্বিহি; ইন্নাহু লা- ইউফলিহুল কা-ফিরুন।
আয়াত ১১৮:
ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম, ওয়া আন্তা খাইরুর রাহিমীন।
বাংলা অর্থ:
আয়াত ১১৫:
তোমরা কি মনে করো যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?
আয়াত ১১৬:
অতএব, মহান আল্লাহ, যিনি প্রকৃত রাজা। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি সম্মানিত ‘আরশের অধিপতি।
আয়াত ১১৭:
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে ডাকে, যার পক্ষে তার কোনো প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের কাছে হবে। নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না।
আয়াত ১১৮:
আর বলো, হে আমার প্রতিপালক! ক্ষমা করো এবং দয়া করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন