সালাত কখন কসর করতে হয়

 ✅✅✅প্রশ্ন. সালাত  কখন কসর করতে হয়?

কসর করা ওয়াজিব নাকি সুন্নত? 

সালাত কসর না করলে গুনাহ হবে কি?

একজন ব্যক্তি কত মাইল অতিক্রম করার পর মুসাফির হয়? 


উত্তর :মুসাফির ব্যক্তি সালাত কসর করবে। (সূরা নিসা :১০১)


কিন্তু মুসাফির হয়ে মুক্বীম ইমামের পিছনে   সালাত আদায় করলে পূর্ণই পড়তে হবে। (ইরওয়াউল গালীল,হা/৫৭১)


কসর করা ওয়াজিব নয় এবং কসর না করলে গুনাহও হবে না। তবে কসর করার করা উত্তম (সহিহ মুসলিম, ৬৮৬)


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কসর করতেন। (আবু দাউদ, ১২০৮)


এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটি উপহার (সহীহ মুসলিম,৬৮৬)


হাদিসে কোন নির্দিষ্ট দূরত্বের কথা নেই। এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ মাইল কিংবা ৩ ফারসাখ বা ৯ মাইল যাওয়ার পর দুই রাকাত পড়তেন।( সহীহ মুসলিম,৬৯১)


শুরাহবীল ইবনু সামত্ব ১৭ বা ১৮মাইল পর পড়তেন (সহীহ মুসলিম, হা/৬৯২)


ইবনু ওমর ও ইবনু আব্বাস রাযিআল্লাহু আনহু  ১৬ ফারসাখ অর্থাৎ ৪৮মাইল অতিক্রম করলে কসর করতেন। (সহীহ বুখারী, কসর সালাত অধ্যায় অনুচ্ছেদ ৪,১ /১৪৭)পৃ:


নির্দিষ্ট কিছু বর্ণিত হয়নি। অতএব সফর হিসেবে নো করা যায়, এমন সফরে বের হলে নিজ বাসস্থান থেকে বেরিয়ে কিছুদূর গেলেই কসর করা যায়। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা ১৯ দিন কসর করেছেন। (সহি বুখারি, ১০৮১)

Post a Comment

নবীনতর পূর্বতন