সলাত আদায় করার পদ্ধতি

 💜❤️স্বলাত আদায় করার পদ্ধতি 

✅ (১) জায়নামাযে দাঁড়িয়ে “ইন্নি ওয়াজ্জাহতু……”

পড়া বিদাত।তবে সানা হিসাবে বুকের উপর হাত বাঁধার পর পড়া যাবে॥


✅ (২) স্বলাতের শুরুতে মুখে নিয়ত(নাওয়াইতুয়ান……….) বলা বা পড়া বিদাত।মনে মনে নিয়ত করতে হবে(বুখারিঃ১,মিশকাতঃ১)


✅ (৩) ক্বিলামুখি হয়ে “আল্লা-হু আকবার” বলে দুই হাত কাঁধ বা কান বরাবর উঠাবে(কান স্পর্শ করার প্রয়োজন নেই) (বুখারিঃ৭৩৫,মিশকাতঃ৭৯০,৭৯৩)

বাম হাতের উপর ডান হাত বুকের উপর রাখবে॥(আবু দাউদঃ৭৫৯,বুখারিঃ৭৪০)দৃষ্টি রাখবে সিজদার স্হানে॥(হাকেমঃ১৭৬১)


✅ (৪) ক্বিরাত শেষে “আল্লা-হু আকবার” বলে দুই হাত কাঁধ বা কান পর্যন্ত উঠিয়ে(রাফউল ইয়াদায়েন করে)রুকুতে যাবে(বুখারিঃ৭৩৫-৭৩৯)॥দুই হাত দ্বারা দুই হাঁটু শক্ত করে ধরে (দুই হাত লৌহার রডের মত সোজা রাখবে)ভর দিয়ে পিঠ ও মাথা সোজা রাখবে অর্থ‍্যাৎ কোমর,পিঠ ও মাথা সমান্তরাল রাখবে এবং রুকুতে দৃষ্টি রাখবে সিজার স্হানে॥হাঁটুসহ দুই পা ও সোজা রাখবে।হাতের আঙ্গুলগুলো ফাঁকা রাখবে(বুখারিঃ৮২৮,মিশকাতঃ৭৯২-৭৯২)॥

রুকু থেকে উঠার সময় দুই হাত উঠাই রাফেদায়েন করবে,এক এক রাফউল ইয়াদায়েনে ১০ নেক॥


✅ (৫)তার পর আল্লা-হু আকবার বলে প্রথমে দুই হাত ও পরে দুই হাঁটু মাটিতে রাখে সিজদায় যাবে(মিশকাতঃ৮৯৯,আবু দাউদঃ৮৪০)।লম্বা সিজদা দিবে॥পায়ের দুই গোয়ালি মিলিয়ে রাখবে(মিশকাতঃ৮৯৩)এ সময় আঙ্গুলগুলো ক্বিবলামুখি করে রাখবে(বুখারিঃ৮২৭)বুকের নিচ দিয়ে যেন বকরির বাচ্চা যাওয়া-আসা করতে পারে(মিশকাতঃ৮৯০)এবং কনুই উচু রাখবে ও বোগল ফাঁকা রাখবে(বুখারিঃ৮০৭)।সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে॥হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে(বুলগুল মারামঃ২৯৭)॥


✅ ৭ অঙ্গে সিজদা করবেঃ

(১)নাক-কপাল(৩)২ হাত(৫)২ হাঁটু(৭)দুই পা।

❌ সিজদাবস্হায় ১অঙ্গ উঠে গেলে সিজদা নষ্ট হয়ে যাবে কারণ সিজদা হল রোকন॥


💚 বিঃদ্রঃ >>>মহিলা ও পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মহিলারা শুধু পায়ে গোয়ালি ঢেকে পর্দার মধ‍্যে থাকি স্বলাত আদায় করবে এবং পোষাক হতে হবে ঢিলা-ঢালা॥

Post a Comment

নবীনতর পূর্বতন