দারিদ্রতা ও রোগ থেকে মুক্তি লাভ করার পরীক্ষিত আমল-দু’আ

দারিদ্রতা ও রোগ থেকে মুক্তি লাভ করার পরীক্ষিত আমল-দু’আ

আরবি দোআ: ১ বার

তাওয়াক্কালতু আলাল হায়্যাল্লাজি লা ইয়ামুতু। আলহামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাখিজু, ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারিকান ফিল মুলকি। ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ূন মিনাজ জুললি। ওয়া কাববিরহু তাকবির।

অর্থঃ আমি ভরসা করলাম ওই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যু বরণ করবেন না। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। তার রাজত্বের মাঝে কোনো অংশীদার নেই এবং তাকে লাঞ্চনা থেকে বাঁচানোর জন্য কোনো সহযোগীর প্রয়োজন নেই। অতএব তুমি উত্তমরূপে তাঁরই বড়ত্ব ও মহিমা বর্ণনা কর।                                                                                                                                  [সূরা বনি ইসরাইল ১৭:১১১]

হজরত আবু হুরাইরা [রা.] বলেন: একদিন আমি রাসুলুল্লাহর [সাঃ] সঙ্গে বের হলাম, আমার হাত রাসুল [সাঃ] এর হাত দিয়ে ধরা ছিল। তখন রাসুল [সাঃ] জীর্ণশীর্ণ আকৃতির একজন লোকের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক! তোমার এ অবস্থা কেন? লোকটি বললো, অসুখ-বিসুখ ও দরিদ্রতার কারণে আমার এ দশা। রাসুল [সাঃ] বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব, যেগুলো পড়লে তোমার অসুখ বিসুখ ও দরিদ্রতা দূর হয়ে যাবে? লোকটি বললো: আপনার সঙ্গে বদর ও ওহুদ যুদ্ধে অংশীদার থাকা অপেক্ষা এসব কোনো কিছুই আমার জন্য তেমন আনন্দদায়ক নয়। একথা শুনে রাসুল [সাঃ] হেসে দিয়ে বললেন, আরে একজন অল্পেতুষ্ট দরিদ্র ব্যক্তি যা পাবে বদর ও ওহুদের অংশীদাররা কি সেথায় পৌঁছতে পারবে? হজরত আবু হুরাইরা [রা.] বললেন, ইয়া রাসুলাল্লাহ! তাহলে আমাকেই তা শিখিয়ে দিন। রাসুল [সাঃ] তখন উপরোক্ত দু’আটি শিখিয়ে দিলেন। হজরত আবু হুরাইরা [রা.] বলেন: কিছুদিন পর রাসুলুল্লাহ [সাঃ] আমার কাছে আসলেন, তখন আমার অবস্থা ভাল হয়ে গিয়েছিল। রাসুল [সাঃ] আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার! আমি বললাম, আপনি যে কালিমাসমূহ আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমি সেগুলো নিয়মিত পড়ছি [ফলে আল্লাহ তায়ালা আমার অবস্থার পরিবর্তন করে দিয়েছেন]।                         [মুসনাদে আবু ইয়ালা-৬৬৭১, ইবনুস সুন্নি-৫৫১, ইবনে কাসির-৫/১৩৭]

 

দরিদ্রতা থেকে মুক্তি লাভের পরীক্ষিত আমল:

সুবহানাল্লাহি ওয়াবি হামদিহ সুবহানাল্লাহিল আজিম। আসতাগফিরুল্লাহ। [১০০ বার]

অর্থঃ আল্লাহ তায়ালা সব অসম্পূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই। মহান আল্লাহ পবিত্র। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করছি।

ইমাম মালেক রহ. হজরত ইবনে উমর [রা.] থেকে বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি রাসূল [সাঃ] এর কাছে এসে বললো: ইয়া রাসুলাল্লাহ! দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শণ করেছে। রাসুল বললেন, তুমি কি ফেরেশতাদের দু’আ ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবীহ পড় না? যে তাসবীহের কারণে তাদেরকে রিজিক দেয়া হয়? সুবহে সাদেকের সময় তুমি সে তাসবীহ একশবার করে পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে। লোকটি চলে গেল। এবং এ দু’আটি পড়তে লাগল। কিছুদিন পরে আবার সে ফিরে এসে বললো ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মত কোনো জায়গা আমার কাছে নেই।                              [জিয়াউন্নবী-৫/৯০২]

Post a Comment

নবীনতর পূর্বতন