পাপ ও অশুভ জিনিস থেকে আশ্রয় এবং পুণ্যার্জন করার দু’আ
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহ। আল্লাহু আকবার কাবীরা, ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি রাবিবল আ’লামীন, ওয়ালা হাউলা ওয়ালা কুউয়্যাতা ইল্লা বিল্লাহিল আযীযিল হাকীম। আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়ারযুকনী।
অর্থঃ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত প্রকৃত সত্য উপাস্য নেই, তাঁর কোন অংশীদার নেই। আল্লাহ সর্বাধিক মহান, আল্লাহর অতীব প্রশংসা, বিশ্বচরাচরের পালনকর্তা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর সাহায্য ছাড়া নাড়-চড়া করার [পাপ ও অশুভ জিনিস থেকে বেঁচে থাকা এবং পুণ্যার্জন ও মঙ্গল সাধন করার] ক্ষমতা নেই। হে আল্লাহ! আমাকে ক্ষমা কর। আমার প্রতি দয়া কর। আমাকে সৎপথ প্রদর্শন কর ও আমাকে জীবিকা দাও।
একটি মন্তব্য পোস্ট করুন