বান্দার নিরাপত্তার জন্য কুরআনের চারটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য
বান্দার নিরাপত্তার জন্য কুরআনের চারটি ছোট কিন্তু শক্তিশালী বাক্য আছে—যেগুলো চার ধরনের বিপদ থেকে আল্লাহর হেফাজত নিশ্চিত করে:
• কুদৃষ্টি থেকে বাঁচায়:
মাশা’আল্লাহ লা লাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ।
অর্থঃ [আল্লাহ যা চান তাই হয়; আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।]
• শয়তানের চক্রান্ত ধ্বংস করে:
হাসবুন্নাল্লাহ ওয়া নি’আমাল ওয়াকিল।
অর্থঃ [আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।]
• শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করে:
ওয়া আফিদু আমরি ইলাল্লাহ।
অর্থঃ [আমি আমার সব বিষয় আল্লাহর হাতে সোপর্দ করলাম।]
• মনভার ও দুশ্চিন্তা দূর করে:
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনাজ জলিমীন।
অর্থঃ [আপনি ছাড়া কোনো উপাস্য নেই; আপনি পবিত্র—নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি।]
এই চারটি বাক্য যেন চারটি নিরাপত্তা-বলয়। যে এগুলো আঁকড়ে ধরে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। [তাফসিরে কুরতুবি ১০/৪০৭]
একটি মন্তব্য পোস্ট করুন