সুরা আল-কাহফ কোনো গল্পের সংকলন নয়।
এটা মানুষের জীবনের ৪টি সবচেয়ে বড় পরীক্ষার মানচিত্র।
এই সূরায় আল্লাহ আমাদের দেখান— মানুষ কোথায় হোঁচট খায়,
কীভাবে পথ হারায়,
আর কারা শেষ পর্যন্ত টিকে থাকে।
---
কয়েকজন যুবক এমন এক সমাজে বাস করছিল,
যেখানে সত্য মানে ছিল অপরাধ।
তারা জানত—ঈমান ধরে রাখলে শান্তি নেই,
তবু তারা রাজ্য ছেড়ে গুহায় আশ্রয় নেয়।
সংখ্যা, শক্তি বা জনপ্রিয়তা নয়—
আল্লাহর কাছে মূল্যবান হলো অটল ঈমান।
আজ ঈমান ছিনিয়ে নেওয়া হয় বন্দুক দিয়ে না,
লজ্জা, ট্রল, ক্যারিয়ার ভয় আর সামাজিক চাপ দিয়ে।
---
একজন মানুষ আল্লাহর দেয়া সম্পদকে
নিজের কৃতিত্ব মনে করল।
সে ভাবল—এই নেয়ামত কখনো শেষ হবে না।
তার বন্ধুর সতর্কবার্তা সে উপহাস করল।
ফলাফল?
এক মুহূর্তে সব শেষ।
সম্পদ সমস্যা না—
সম্পদের অহংকারই ধ্বংসের মূল।
আজ মানুষ বলে—
“আগে টাকা, পরে দ্বীন।”
কিন্তু টাকা আসার পর
দ্বীনের আর সময় থাকে না।
---
নবী হওয়া সত্ত্বেও মূসা (আ.) বলেছিলেন—
“আমি শিখতে চাই।”
খিদর (আ.) এমন কাজ করলেন,
যা বাহ্যিকভাবে ভুল মনে হলো।
কিন্তু ভেতরে ছিল আল্লাহর নিখুঁত হিকমাহ।
সব সত্য আমাদের যুক্তিতে ধরা পড়ে না।
যে বলে “আমি সব বুঝি”—
সে আসলে ফিতনায় পড়েছে।
আজ অল্প পড়েই মানুষ ফতোয়া দেয়।
ইলম নয়—
আত্মবিশ্বাসটাই এখন সবচেয়ে বিপজ্জনক।
---
যুলকারনাইন ছিলেন ক্ষমতাবান শাসক।
কিন্তু তিনি ক্ষমতা ব্যবহার করেছেন
অত্যাচারের জন্য নয়—
ন্যায়ের জন্য।
ইয়াজুজ-মাজুজের ফিতনার সামনে
তিনি শক্তি নয়, দায়িত্ববোধ দেখিয়েছেন।
ক্ষমতা পরীক্ষা।
এটা মানুষকে ফেরাউনও বানাতে পারে,
আবার আল্লাহর প্রিয় বান্দাও।
আজ ক্ষমতা মানে শুধু রাজনীতি না—
ফলোয়ার, ভাইরালিটি, প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্স।
সত্য নয়, ট্রেন্ডই এখন রাজা।
---
দাজ্জাল নতুন কিছু আনবে না।
সে এই চার ফিতনাকেই চূড়ান্ত রূপে হাজির করবে—
➤ঈমানকে প্রশ্নবিদ্ধ করবে
➤সম্পদকে উপাস্য বানাবে
➤জ্ঞানকে বিভ্রান্ত করবে
➤ক্ষমতাকে ঈশ্বর বানাবে
প্রতি জুমায় সুরা আল-কাহফ পড়তে বলেছেন।
এটা দাজ্জালের বিরুদ্ধে
মানসিক ও ঈমানি ট্রেনিং।
---
সুরা আল-কাহফ আয়না।
এটা পড়লে বোঝা যায়—
সমস্যা দাজ্জাল না,
সমস্যা আমরা কতটা প্রস্তুত।
সে অন্ধ হয় না—
সে ফিতনা চিনতে শেখে।

একটি মন্তব্য পোস্ট করুন