ওযু সংক্রান্ত

 

§  ওযুর শুরতে শুধু বিসমিল্লাহ বলতে হয়।                             [আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ]

§  ওযুর পর ২ টি দু’আ পড়বেনঃ

১। কালেমা শাহাদতঃ

আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহূ।

ফজিলতঃ

ü  পাঠকারীর জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে। সে যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।                                                                [মুসলিম ১-২০৯, মুসলিম ২২৪, নাসাঈ ১৪৮]

২। পবিত্রতা এবং ইমান নবায়নের দোয়াঃ

আল্লাহুমা আলনী মিনাজ তাওয়াবীন ওয়া আলনী মিনাজ মুতা তাহ-হিরীন।

অর্থঃ হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরিচ্ছনতাপ্রিয় করে দিন।                                                                                                            [তিরমিজি ১-৭৮]

§  প্রত্যেক ওযুর পর ২ রাকাত নফল সালাত আদায় করা।

ü  উত্তমরূপে অযু করে একাগ্রচিত্তে ২ রাকাত সালাত আদায়কারীর পূর্বের সকল গুণাহ ক্ষমা করে দেয়া হবে।                                                            [বুখারী ১৫৯, মুসলিম ৫৩৯]

ü  তাঁর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।                                              [নাসাঈ ১৫১]

Post a Comment

নবীনতর পূর্বতন