🕋ইমামের সঙ্গে রুকু পাওয়া মানেই কি পুরো রাকাত পাওয়া?
✅আমরা অনেক সময় ইমামের রুকু অবস্থায় নিয়ত বেঁধে জামাতে শরিক হই। অথচ এর আগেই ওই রাকাতের সুরা ফাতেহা ও অন্য সুরা মেলানো সম্পন্ন হয়ে গেছে। এরপরও কি মুক্তাদি সম্পূর্ণ রাকাত পেয়েছে বলে গণ্য হবে? এ মাসয়ালা নিয়ে ইমামদের মধ্যে মতপার্থক্য থাকলেও সঠিক মতানুযায়ী, জামাতে নামাজ চলমান অবস্থায় শুধু রুকুতে শরিক হতে পারলেই পুরো রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। ইমামের সাথে রুকু
•
✅হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের রুকু পেয়ে যায় ইমাম তার পিঠ সোজা করার পূর্বে, সে ব্যক্তি উক্ত রাকাত পেল। (সুনায়ে বায়হাকি কুবরা: ২৪০৮; সুনানে দারা কুতনি: ১৩২৯; সহিহ ইবনে খুজাইমা: ৪৫; কানজুল উম্মাল: ২০৬৯৩)
•
✅তবে, ইমামের পেছনে সেজদায় শরিক হলে পুরো রাকাত ধর্তব্য হবে না। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আমরা সেজদায় থাকাবস্থায় যদি তোমরা আস, সেজদায় অংশগ্রহণ করো, তবে সেটাকে হিসাবে ধরো না। কারণ যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। (সহিহ ইবনে খুজাইমা: ১৬২২)
•
✅মোটকথা রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য ইমামকে রুকু অবস্থায় পেতে হবে। সামান্য সময়ের জন্য হলেও ইমামের সাথে রুকুতে শরিক হতে হবে। তবেই রুকু পেয়েছে বলে গণ্য হবে। ইমামের সাথে রুকুর তাসবিহ পড়াও জরুরি নয়, কিন্তু যদি ইমামকে রুকু অবস্থায় অল্প সময়ের জন্যও পাওয়া না যায় তাহলে মুক্তাদি এই রাকাত পায়নি বলে বিবেচিত হবে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ২/৪৩৩; শরহুল মুনিয়া: ৩০৫; ফাতহুল কাদির: ১/৪২০; আদ্দুররুল মুখতার: ২/৬০)
•
✅ইমামের সঙ্গে রুকুর তাসবিহ পড়া জরুরি নয় বলতে রুকুর সময় নিয়ে এমন কোনো সীমা নেই যে, তিন তাসবিহ বা এক তাসবিহ পরিমাণ সময় ইমামকে পেতে হবে এবং তাসবিহ পড়তে হবে। বরং রুকুতে এক সেকেন্ড পরিমাণ হলেও ইমামকে পেলেই উক্ত রাকাত পাওয়া হয়েছে ধরা হবে, যদিও তাসবিহ পড়া হয়নি। (সূত্র: মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১/২৪৪) জামাতে রুকু পেলে পুরো রাকাত
💎উল্লেখ্য, কিছু মানুষ রুকু না পেলে জামাতে শরিক না হয়ে এমনিই দাঁড়িয়ে থাকে। ইমাম যখন পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান তখন সে নামাজি শরিক হয়। এটি সঠিক পদ্ধতি নয়। হাদিসে এসেছে, ‘তোমরা ইমামকে যে অবস্থায় পাও নামাজি শরিক হয়ে যাও, আর যতটুকু ছুটে গেছে তা (জামাত শেষে) আদায় কর।’ (সহিহ বুখারি: ৬৩৬) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের যাবতীয় মাসায়েলসহ শরিয়তের সকল বিধান জানার ও যথাযথ পালন করার তাওফিক দান করুন। 🤲🕋🤲
© দ্বীন ইসলাম ও জীবন।
একটি মন্তব্য পোস্ট করুন