দু’আ কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত
আল্লাহর কাছে বিশেষভাবে দু’আ বা কিছু চাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ মুহূর্তকে বেছে নেয়া উত্তম। দু’আর বিশেষ মুহূর্ত আছে অনেকগুলো। আমরা অধিকাংশই এই সময়গুলোর ব্যাপারে জানি না। না জানার কারণে এই সময়গুলোতে দু’আর ব্যাপারে আমরা গুরুত্বও দিই না। এটি আমাদের জন্য আসলে এক প্রকার লোকসানের ব্যাপার।
দু’আ কবুলের বিশেষ মুহূর্তগুলো একসাথে উল্লেখ করছি। হতে পারে এটি আমাদের কারো কারো উপকারে আসতে পারে।
দু’আ কবুলের দিনসমূহঃ
১. জুমুআর দিন।
২. আরাফার দিন
৩. উভয় ঈদের দিন
৪. রজবের সাতাশ তারিখ
৫. শাবানের পনেরো তারিখ
৬. রমজানের ১৭ রোজার দিন
৭. আশুরা তথা মুহাররমের ১০ তারিখ
৮. জিলহজ মাসের প্রথম দশ দিন এবং আইয়ামে তাশরিকের দিনসমূহ
দু’আ কবুলের রাতসমূহঃ
১. রমজানের পুরো মাস, বিশেষত শেষের দশের বিজোড় রাত
২. ইফতারির সময়
৩. জুমুআর রাত
৪. রজবের প্রথম রাত
৫. রজবের পনেরোতম রাত
৬. রজবের সাতাইশতম রাত
৭. মুহাররমের প্রথম রাত
৮. মুহাররমের দশম রাত
৯. শাবানের পনেরোতম রাত
১০. জিলহজের নবব রাত
১১. দুই ঈদের রাত
১২. জিলহজের চৌদ্দ ও পনেরোতম রাত।
বিভিন্ন মকবুল সময়ঃ
১. ওজুর মাঝামাঝি ও ওজুর শেষের সময়
২. আযান শোনার মুহূর্ত, আজানের মধ্যবর্তী ও পরের মুহূর্ত
৩. আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়
৪. হাইয়ালাতাইনের পরবর্তী সময় [হাইয়ালাতাইনের [Hay'ala-tain] বা আযানের 'হাইয়া আলাস সালাহ' ও 'হাইয়া আলাল ফালাহ' অংশটির পরবর্তী সময়ে মুয়াজ্জিন 'আস-সালাতু খাইরুম মিনান নাওম' [فجر এর আযানের ক্ষেত্রে] এবং সাধারণভাবে 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলে থাকেন।]
৫. ইকামাত শুরু হওয়ার মুহূর্ত
৬. সালাতে সুরা ফাতেহা শেষ হওয়ার পর
৭. ফরজ সালাতসমূহের পর
৮. সিজদার সময়
৯. কুরআন তিলাওয়াতের পর
১০. তিলাওয়তে কুরআন খতম হওয়ার পর
১১. মুসলিমদের জমায়েতের স্থান ও সময়
১২. জিকিরের মজলিসের সময়
১৩. উলামায়ে রব্বানি ও আহলুল্লাহদের প্রতি দৃষ্টিপাতের সময়
১৪. বৃষ্টি বর্ষণের সময়
১৫. অসুস্থতার সময়
১৬. রোগীর সেবা শশ্রুষাকারীর দু’আ
১৭. অপারগতা, অস্বচ্ছলতা এবং অসহায়ত্বের সময়
১৮. সফরের সময়
১৯. সূর্য উদয়, অস্ত ও হেলার সময়, বিশেষত জুমার দিন
২০. শেষ রাতে মোরগা আযান দেওয়ার সময়
২১. সুবহে সাদিকের সময়
২২. রাতের বেলা, বিশেষত অর্ধরাত্রির পর
২৩. রাতের প্রথম এক তৃতীয়াংশের সময়
২৪. রাতের শেষ এক তৃতীয়াংশের সময়
২৫. রাতের শেষ এক ষষ্ঠাংশের সময়
২৬. মাজলুমের দু’আ
২৭. জিহাদের কাতারে অবস্থানের সময়
২৮. কাফেরদের সাথে প্রচণ্ড লড়াইয়ের সময় ইসলামী সেনাবাহিনীর দু’আ
২৯. যখন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির শেষ সময় হয় এবং তার রুহ চলে যেতে থাকে আর মানুষ তার চোখ ও মুখ বন্ধ করে দিতে থাকে, তখনকার সময়
৩০. বাইতুল্লাহকে প্রথমবার দেখার সময়
৩১. যমযমের পানি পান করার সময়।
একটি মন্তব্য পোস্ট করুন