দু’আ কবুল হওয়ার ২৯ টি স্থান, ক্ষেত্র ও সময়
১] সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়। [মুসলিম-৮০৬]
২] অনুপস্থিত ব্যক্তির জন্য দু'আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দু'আ করলে দু'আ কবুল হয়। [মুসলিম-৬৮২২]
৩] জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ কবুল হয়। [তিরমিজি-৩৪৪৮]
৪] মা-বাবা তার সন্তানের জন্য দু'আ করলে দোয়া কবুল হয়। [তিরমিজি-৩৪৪৮]
৫] নেককার সন্তানের দু'আ কবুল হয়। [বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর]। [আবু দাউদ-২৮৮০]
৬] আরাফাতের ময়দানে দু'আ করলে দু'আ কবুল হয়। [তিরমিজি-৩৫৮৫]
৭] বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ তাড়াতাড়ি কবুল হয়।
[সূরা নমল ৫৭, ৬২ ও সূরা ইসরার ৬৭ নাম্বার আয়াত]
৮] সেজদায় দু'আ করলে দু'আ কবুল হয়। [নাসাঈ১০৪৫]
৯] হজ্জের স্থানসমূহের দু'আ তাড়াতাড়ি কবুল হয়। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা...।
[ইবনে মাজাহ-২৮৯২]
১০] হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ কবুল হয়। [ইবনে মাজাহ-২৮৯৩]
১১] উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ কবুল হয়। [নাসাঈ-২৬২৫]
১২] আযানের পর দু'আ কবুল হয়। [তিরমিজি-২১০]
১৩] ক্বিতাল চলাকালীন সময় দু'আ করলে দু'আ কবুল হয়। [আবু দাউদ-২৫৪০]
১৪] বৃষ্টি বর্ষণকালে দু'আ করলে দু'আ কবুল হয়। [আবু দাউদ-২৫৪০]
১৫] শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ কবুল হয়। [বুখারী-১১৪৫]
১৬] জুম্মার দিনে দু'আ কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে।
[নাসাঈ-১৩৮৯]
১৭] লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ কবুল হয়। [বুখারী ও মুসলিম]
১৮] আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ কবুল হয়। [আহমাদ-১৪৬৮৯, মুসলিম-৬৬৮]
১৯] ফরয সালাতের শেষ অংশে দু'আ করলে কবুল হয়। [সালাম ফিরানোর আগে]।
[রিয়াদুস স্বালেহীন ১৫০৮, তিরমিজি-৩৪৯৯]
২০] মুসাফিরের দু'আ কবুল হয়। [সফর অবস্থায়]। [তিরমিজি-৩৪৪৮]
২১] রোজাদার ব্যক্তির দু'আ কবুল হয়। [রোজা অবস্থায়]। [ইবনে মাজাহ-১৭৫২]
২২] ন্যায়পরায়ণ শাসকের দু'আ কবুল হয়। [তিরমিজি-২৫২৬]
২৩] দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়। [তিরমিজি-৩৫০৫]
২৪] ইসমে আযম পড়ে দু'আ করলে দু'আ কবুল হয়। [ইবনে মাজাহ-৩৮৫৬]
ইসমে আযম: আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা বি-আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহ'দাকা লা-শারীকা লাকা আল মান্না-ন। ইয়া বাদীউস সামা-ওয়াতি ওয়াল - আরদ্বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হা'ইয়্যু ইয়া কাইয়্যুম। [নাসাঈ-১৩০০]
[হাদিসে মোট তিনটি ইসমে আযম এসেছে, যে কোন একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচলিত]
২৫] বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় [ইন্না লিল্লা-হি... রাজিউন] এবং [আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...] তখন দু'আ কবুল হয়।
[মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮]
২৬] জমজমের পানি পান করার পর দু'আ করলে কবুল হয়। [ইবনে মাজাহ-৩০৬২, আহমদ৩/৩৫৭]
২৭] নির্যাতীত ব্যাক্তি দু'আ করলে দু'আ কবুল হয়। [তিরমিজি-৩৪৪৮]
২৮] দু'হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। [আবু দাউদ-১৪৮৮]
২৯] যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে [দোয়া করবে], কেননা সে একটি ফেরেশতা দেখেছে। [বুখারী [ফাতহুল বারীসহ], ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯]
একটি মন্তব্য পোস্ট করুন