রসূলুল্লাহ (সাঃ) আসরের সলাত আদায় করতেন যখন ছায়া প্রতিটি বস্তুর সমান হত

রসূলুল্লাহ  (সাঃ) বলেছেনঃ 

 এটা (আসরের সলাত দেরী করে আদায়) মুনাফিক্বের সলাত 💔

তারা বসে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্যের হলদে রং এবং শায়ত্বনের দু’ শিং- এর মধ্যস্থলে গেলে (সূর্যাস্থের সময়ে) তারা তাড়াতাড়ি উঠে চার ঠোকর মারে। এতে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। 


📚 মিশকাতঃ ৫৯৩

 মুসলিমঃ ১২৯৯, 

নাসায়ীঃ ৫১১, 

আবু দাউদঃ ৪১৩

তিরমিজিঃ ১৬০, 

মুয়াত্বা ইমাম মালিকঃ ৫০০

হাদিসের মান: সহিহ হাদিস।


আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ  (ﷺ) আসরের সলাত আদায় করতেন যখন ছায়া প্রতিটি বস্তুর সমান হত। 


📚 সহিহ মুসলিমঃ ১২৯৬

হাদিসের মান: সহিহ হাদিস।


🚫 হানাফি মুকাল্লিদরা উক্ত হাদিস গুলোর বিপরীত আমাল করেনঃ


ইমাম আবু হানিফা রহঃ এর মতে 

ছায়া দ্বিগুন হওয়ার পর হতে আসরের সালাতের সময় আরম্ভ হয় 💥

কিন্তু আবু ইউসুফ এবং মুহাম্মদ এর মত একগুন হওয়ার পর হতেই আসরের সময় আরম্ভ হয়‼️

📕 হিদায়ার ১২৯৯ হিজরী মোস্তাফায়ী ছাপা ১ম খন্ড ৩৪ পৃঃ

Post a Comment

নবীনতর পূর্বতন