প্রশ্ন: তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত শাহাদাতের আঙুল (তর্জনী) নাড়ানোর হুকুম কী?
উত্তর:
▪️ শেষ বৈঠকে (শাহাদাতের আঙুল) নাড়ানো শুধু দোয়ার জায়গায় হবে, পুরো তাশাহুহদে নয়। যখন দোয়া করবে তখন আঙুল নড়াবে— কিছু হাদীসে এসেছে: “ইউহাররিকুহা ইয়াদ‘উ বিহা” অর্থাৎ “তিনি আঙুল নড়াতেন এবং এর মাধ্যমে দোয়া করতেন।”
▪️ এর কারণ হলো— দোয়া করার সময় বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছেন; যেমন,
▪️আল্লাহ তা'আলা বলে, “তোমরা কি নিশ্চিন্ত যে যিনি আসমানের উপর আছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে ধ্বসিয়ে দেবেন না…।”
▪️ নবী (সাঃ) বলেছেন: “তোমরা কি আমাকে বিশ্বাস করবে না, অথচ আমি তো আসমানের উপর যিনি আছেন তাঁর বিশ্বস্ত?”
অর্থাৎ— আল্লাহ তাআলা আসমানের উপরে, উঁচুতে সর্বোচ্চ স্থানে। তাই যখন তুমি আল্লাহকে দোয়া করবে, তখন তুমি আঙুল দিয়ে আসমানের দিকে ইশারা করবে।
▪️ এ কারণেই বিদায় হজের খুতবায় নবী (সাঃ) মানুষদের উদ্দেশে বলেছিলেন:
“আমি কি পৌঁছে দিলাম?”
তারা বলল: “হ্যাঁ।”
তখন তিনি তাঁর আঙুল আসমানের দিকে তুললেন এবং মানুষের দিকে নামিয়ে বললেন:
“হে আল্লাহ, সাক্ষী থাকো — হে আল্লাহ, সাক্ষী থাকো — হে আল্লাহ, সাক্ষী থাকো।”
এটি প্রমাণ করে আল্লাহ তাআলা সব কিছুর ওপরে। এটি ফিতরাহ, বুদ্ধি, শ্রবণ (নস) এবং ইজমা— সবদিক থেকেই প্রমাণিত।
▪️ সুতরাং, যখনই আল্লাহকে দোয়া করবে, তখন আঙুল নড়াবে এবং আসমানের দিকে ইশারা করবে।
অন্য ক্ষেত্রে আঙুল স্থির থাকবে।
এখন তাশাহুহদের যে সব জায়গায় দোয়া রয়েছে, সেগুলো হলো—
⬅️ আস-সালামু ‘আলাইকা আইইউহান্-নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
⬅️ আস-সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ইবাদিল্লাহিস-সালিহীন
⬅️ আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
⬅️ আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আলি মুহাম্মাদ
⬅️ আউযু বিল্লাহি মিন ‘আযাবি জাহান্নাম
⬅️ ওয়া মিন ‘আযাবিল কবর
⬅️ ওয়া মিন ফিতনতিল মাহইয়া ওয়াল মামাত
⬅️ ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ্দাজ্জাল
▪️ এই আটটি স্থানে মানুষ আসমানের দিকে আঙুল তোলে।
আর এর বাইরে অন্য কোন দোয়া করলে— তখনও আঙুল তুলবে, কারণ মূল নিয়ম হলো: প্রত্যেক দোয়ার সময় তর্জনী তোলা ও নড়ানো।
ــــــــــــــــــــــــــــــــــــــ
সূত্র:
মাজমু‘ফাতাওয়া ওয়া রাসায়েল শায়খ মুহাম্মাদ সালেহ আল-উসাইমীন, ১৩ তম খণ্ড — তাশাহুহদে বসার ধরণ।
✍️শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া (হাফি)
একটি মন্তব্য পোস্ট করুন