কবরবাসীর জন্য সালাম ও দু’আ
সালামঃ
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ
আসসালামু আলাইকুম আহলাদ্দিয়ারী মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীন
ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন
আস আলুল্লাহা লানা ওয়ালা-কুমুল আফিয়াত।
অর্থঃ হে কবরবাসী, মু’মিন ও মুসলিমগণ! তোমাদেরকে সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হবো। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি।
[সুনান ইবনে মাজা ১৫৪৭, মুসলিম ৯৭৫, নাসাঈ ২০৪০, আহমাদ ২২৪৭৬]
দু’আঃ
السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ
আস্সালা-মু আলাইকুম দা-রা কওমিন মু‘মিনীনা ওয়া আতা-কুম মা-তূ-আদূনা গদান্ মুআজ্জালূনা ওয়া ইন্না-ইন্শা-আল্লা-হু লা-হিকূন, আল্লা-হুম্মাগফিরলি আহ্লিল কুবুর। (বাকিউল গরকাদ)
অর্থঃ তোমাদের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক, ওহে ঈমানদার ক্ববরবাসীগণ! তোমাদের কাছে পরকালে নির্ধারিত যেসব বিষয়ের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা তোমাদের নিকট এসে গেছে। আল্লাহর ইচ্ছায় আমারাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ্! [বাক্বী‘ গারক্বাদ] কবরবাসীদেরকে ক্ষমা করে দাও।] (সহিহ মুসলিম: ২১৪৫ ও ২১৪৭)
ü রাসূল [সাঃ] জান্নাতুল বাকী কবরস্থানের কবরবাসীর জন্য এই দু’আ করতেন।
একটি মন্তব্য পোস্ট করুন