এক সাহাবীর জীবনের শ্রেষ্ঠ দু’আ
একবার আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ [রা.] আল্লাহর প্রশংসা ও নবীজির উপর দরুদ পাঠ করে দু‘আ করছিলেন। তখন নবী করীম সাঃ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন— “চাও, তোমাকে দেওয়া হবে।” এই কথা শুনে তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়াটিই চাইলেন—
🤲 দু’আটি
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, ওয়ানা ঈমান লা ইয়ানফাদ, ওয়া মুরাফাকাতা নাবিয়্যিনা মুহাম্মাদিন [সাঃ] ফী আ’লা জান্নাতিল খুলদ।
📖 অর্থঃ হে আল্লাহ! আমি তোমার কাছে এমন ঈমান চাই, যা কখনো নষ্ট হবে না; এমন নিয়ামত চাই, যা কখনো শেষ হবে না; আর চাই চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্তরে আমাদের নবী মুহাম্মাদ সাঃ–এর সাহচর্য।
হাদিসের মর্যাদাঃ এই দু‘আটি জানার জন্য পরবর্তীতে আবু বকর [রা.] ও উমার [রা.] আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদের কাছে গিয়েছিলেন! [সিলসিলা সহিহাহ: ২৩০১]
শব্দে শব্দে শিখি
§ اَللّٰهُمَّ — হে আল্লাহ
§ إِنِّيْ أَسْأَلُكَ — নিশ্চয়ই আমি তোমার কাছে চাই
§ إِيْمَانًا لَا يَرْتَدُّ — এমন ঈমান, যা নষ্ট হয় না
§ وَنَعِيْمًا لَا يَنْفَدُ — এমন নিয়ামত, যা শেষ হয় না
§ وَمُرَافَقَةَ نَبِيِّنَا — আমাদের নবীর সাহচর্য
§ فِيْ أَعْلٰى جَنَّةِ الْخُلْدِ — চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্তরে
কখন পড়বেন এই দু‘আ?
§ সালাতের সিজদায়
§ সালাম ফেরানোর আগে
§ দু‘আ কবুলের বিশেষ সময়গুলোতে
§ অথবা যেকোনো সময়ে
একটি মন্তব্য পোস্ট করুন