কুরআন ও হাদীসের আলোকে কিছু উপদেশ

 

কুরআন ও হাদীসের আলোকে কিছু উপদেশ

১. সময়মতো সালাত পড়ো এটা তোমার দিনের কেন্দ্রবিন্দু এবং বরকতের চাবিকাঠি।       

[সূরা আনকাবুত 29:45]

২. নিজেকে শৃঙ্খলিত করো- আত্মনিয়ন্ত্রণ ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়।           [সূরা আল-হাশর 59:18]

৩. গোপনে হারাম থেকে বাঁচো একা থাকলে যা করো, সেটাই তোমার আসল পরিচয়।      

[সূরা আল-মুলক 67:12]

৪. সফর করো – আল্লাহর সৃষ্টি দেখো, জ্ঞান অর্জন করো, আর স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙো।  

[সূরা আল-আনকাবুত 29:20]

৫. প্রতিদিন কুরআন পড়ো এক পৃষ্ঠা হলেও আল্লাহর সাথে সংযোগ তৈরি হয়। [সূরা ফাতির 35:29]

৬. দৃষ্টি হেফাজত করো- এটা তোমার হৃদয়কে অযাচিত বাসনা ও আফসোস থেকে রক্ষা করে।                                                                                           [সূরা আন-নূর 24:30-31]

৭. জবান নিয়ন্ত্রণ করো জিহ্বা এমন ক্ষত করে, যা হাতের আঘাতের থেকেও দ্রুত ধ্বংস করে।

[তিরমিজি 2616]

৮. বেসিক ফিকহ ও আকীদা শিখো- জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যায় না। জ্ঞান ঈমান বাড়ায়।                                                                                             [সুনান ইবনে মাজাহ 224]

৯. নিয়মিত দান করো দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।             [মুসলিম 2588]

১০. ঋণ থেকে দূরে থাকো - এটা স্বাধীনতা ও বরকত কেড়ে নেয়।                 [বুখারী 2397]

১১. শরীরকে শক্ত রাখো- স্বাস্থ্য একটি আমানত; শক্তি ইবাদত ও কাজে সহায়তা করে।                 [বুখারী 18]

১২. মূল্যবান কোনো দক্ষতা অর্জন করো - যাতে তুমি হালাল উপার্জন করতে পারো, কারো চাকরির উপর নির্ভর না করে।                                                                                     [তিরমিজি 1130]

১৩. অযথা বিয়েতে দেরি করো না - "পারফেক্ট টাইম" এর পিছনে ছোটা অনেক সময় ফিতনার দিকে নিয়ে যায়।                                                                         [বুখারী 5065, মুসলিম 1400]

১৪. সঠিক বন্ধুর সঙ্গ নাও – তারা তোমাকে জান্নাতের দিকে টানতে পারে, বা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।                                                                                                  [আবু দাউদ 4833]

১৫. মৃত্যুকে স্মরণ করো- এটা তোমার অগ্রাধিকার ঠিক রাখে।                   [তিরমিজি 2307]

Post a Comment

নবীনতর পূর্বতন