আল-কুরআনের ৮১টি উপদেশবাণী

 

আল-কুরআনের ৮১টি উপদেশবাণী

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না।                                  [সূরা বাকারা ২:৪২]

২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো।                         [সূরা বাকারা ২:৪৪]

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না।                                    [সূরা বাকারা ২:৬০]

৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না।                                 [সূরা বাকারা ২:১১৪]

৫। কারো অন্ধানুসরণ করো না।                                                 [সূরা বাকারা ২:১৭০]

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না।                                                     [সূরা বাকারা ২:১৭৭]

৭। ঘুসে লিপ্ত হয়ো না।                                                          [সূরা বাকারা ২:১৮৮]

৮। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে, শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো।    [সূরা বাকারা ২:১৯০]

৯। লড়াইয়ের বিধি মেনে চলো।                                                  [সূরা বাকারা ২:১৯১]

১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো।                                              [সূরা বাকারা ২:২২০]

১১। রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না।                                         [সূরা বাকারা ২:২২২]

১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও।                                      [সূরা বাকারা ২:২৩৩]

১৩। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো।                                         [সূরা বাকারা ২:২৪৭]

১৪। দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।                                      [সূরা বাকারা ২:২৫৬]

১৫। প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না।                                 [সূরা বাকারা ২:২৬৪]

১৬। প্রয়োজনে তাদের সহযোগিতা করো।                                        [সূরা বাকারা ২:২৭৩]

১৭। সুদ ভক্ষণ করো না।                                                        [সূরা বাকারা ২:২৭৫]

১৮। যদি ঋণী অভাবগ্রস্ত হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা বাকারা ২:২৮০]

১৯। ঋণের বিষয় লিখে রাখো।                                                   [সূরা বাকারা ২:২৮২]

২০। আমানত রক্ষা করো।                                                       [সূরা বাকারা ২:২৮৩]

২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না।                     [সূরা বাকারা ২:২৮৩]

২২। সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো।                                      [সূরা বাকারা ২:২৮৫]

২৩। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না।                                 [সূরা বাকারা ২:২৮৬]

২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।                               [সূরা আল-ইমরান ৩:১০৩]

২৫। ক্রোধ সংবরণ করো।                                               [সূরা আল-ইমরান ৩:১৩৪]

২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না।                                        [সূরা আল-ইমরান ৩:১৫৯]

২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো।         [সূরা আল-ইমরান ৩:১৯১]

২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে।          [সূরা আল-ইমরান ৩:১৯৫]

২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে বন্টন করতে হবে।      [সূরা নিসা ৪:৭]

৩০। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে।                         [সূরা নিসা ৪:৭]

৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না।                                 [সূরা নিসা ৪:১০]

৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না।                         [সূরা নিসা ৪:২৩]

৩৩। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না।                         [সূরা নিসা ৪:২৯]

৩৪। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ।                              [সূরা নিসা ৪:৩৪]

৩৫। অন্যদের জন্য সদাচারী হও।                                       [সূরা নিসা ৪:৩৬]

৩৬। কার্পণ্য করো না।                                                  [সূরা নিসা ৪:৩৭]

৩৭। বিদ্বেষী হয়ো না।                                                   [সূরা নিসা ৪:৫৪]

৩৮। মানুষের সাথে ন্যায়বিচার করো।                                   [সূরা নিসা ৪:৫৮]

৩৯। একে অপরকে হত্যা করো না।                                      [সূরা নিসা ৪:৯২]

৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না।                          [সূরা নিসা ৪:১০৫]

৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো।                                      [সূরা নিসা ৪:১৩৫]

৪২। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো।                             [সূরা মায়িদা ৫:২]

৪৩। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।             [সূরা মায়িদা ৫:২]

৪৪। মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংসা নিষিদ্ধ।                           [সূরা মায়িদা ৫:৩]

৪৫। সৎপরায়ণ হও।                                                    [সূরা মায়িদা ৫:৮]

৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও।                                 [সূরা মায়িদা ৫:৩৮]

৪৭। পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো না।                         [সূরা মায়িদা ৫:৬৩]

৪৮। মাদক দ্রব্য ও আলকোহল বর্জন করো।                             [সূরা মায়িদা ৫:৯০]

৪৯। জুয়া খেলো না।                                                   [সূরা মায়িদা ৫:৯০]

৫০। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না।                         [সূরা মায়িদা ৫:১০৮]

৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়।                                         [সূরা আন’আম ৬:১১৬]

৫২। মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দিও না।             [সূরা আন’আম ৬:১৫২]

৫৩। অহংকার করো না।                                                [সূরা আ’রাফ ৭:১৩]

৫৪। পানাহার করো, কিন্তু অপচয় করো না।                              [সূরা আ’রাফ ৭:৩১]

৫৫। সালাতে উত্তম পোশাক পরিধান করো।                              [সূরা আ’রাফ ৭:৩১]

৫৬। অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো।                                   [সূরা আ’রাফ ৭:১৯৯]

৫৭। যুদ্ধে পশ্চাদ্‌মুখী হয়ো না।                                            [সূরা আনফাল ৮:১৫]

৫৮। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও।     [সূরা তওবা ৯:৬]

৫৯। পবিত্র থেকো।                                                                  [সূরা তওবা ৯:১০৮]

৬০। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।                                     [সূরা ইউসুফ ১২:৮৭]

৬১। যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে আল্লাহ্‌ তাআলা তাদেরকে ক্ষমা করবেন।      [সূরা নাহ্‌ল ১৬:১১৯]

৬২। প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ্‌ তাআলার প্রতি আহ্বাব করা উচিত।       [সূরা নাহ্‌ল ১৬:১১৯]

৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না।                                 [সূরা ইসরা ১৭:১৫]

৬৪। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো।                                         [সূরা ইসরা ১৭:২৩]

৬৫। পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না।                                 [সূরা ইসরা ১৭:২৩]

৬৬। অর্থ অপচয় করো না।                                                      [সূরা ইসরা ১৭:২৯]

৬৭। দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না।                                 [সূরা ইসরা ১৭:৩১]

৬৮। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না।                                               [সূরা ইসরা ১৭:৩২]

৬৯। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না।                                  [সূরা ইসরা ১৭:৩৬]

৭০। শান্তভাবে কথা বলো।                                                       [সূরা ত্বা-হা ২০:৪৪]

৭১। অনর্থ জিনিস থেকে দূরে থেকো।                                              [সূরা মু’মিনুন ২৩:৩]

৭২। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না।                                 [সূরা নূর ২৪:২৭]

৭৩। যারা শুধু আল্লাহ্‌ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন। [সূরা নূর ২৪:৫৫]

৭৪। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না।                 [সূরা নূর ২৪:৫৮]

৭৫। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো।                                         [সূরা ফুরকান ২৫:৬৩]

৭৬। এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না।                        [সূরা কাসাস ২৮:৭৭]

৭৭। আল্লাহ্‌র সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না।                         [সূরা কাসাস ২৮:৮৮]

৭৮। সমকামিতায় লিপ্ত হয়ো না।                                               [সূরা আন্‌কাবুত ২৯:২৯]

৭৯। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো।                     [সূরা লোকমান ৩১:১৭]

৮০। দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না।                                                  [সূরা লোকমান ৩১:১৮]

৮১। কণ্ঠস্বর অবনমিত করো।                                                          [সূরা লোকমান ৩১:১৯]

Post a Comment

নবীনতর পূর্বতন