কর্মস্থলে ফেরার সময় গুরুত্বপূর্ণ ৬টি দোয়া

 কর্মস্থলে ফেরার সময় গুরুত্বপূর্ণ ৬টি দোয়া

.

ঈদের ছুটি শেষে আমাদের আবার ফিরতে হয় কর্মব্যস্ত জীবনে। বাস, ট্রেন কিংবা লঞ্চের ভিড়ে যখন প্রিয়জনদের ছেড়ে আপনি আবারও শহরের পথে পা বাড়ান, তখন আপনার এই সফরকে নিরাপদ ও বরকতময় করতে রাসুলুল্লাহ ﷺ শিখিয়েছেন বিশেষ কিছু দোয়া।

.

নিচে কর্মস্থলে ফেরার সময়ের গুরুত্বপূর্ণ ৬টি দোয়া হাদিসের রেফারেন্সসহ তুলে ধরা হলো:

.

১. বাড়ি থেকে বের হওয়ার সময়

ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর ভরসা করলে শয়তান দূরে সরে যায় এবং আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান।

.

দোয়া: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ 

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে তাঁরই ওপর নির্ভর করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো অনিষ্ট থেকে বাঁচার বা কল্যাণ লাভের শক্তি কারও নেই।

রেফারেন্স: সুনানে তিরমিজি, হাদিস: ৩৪২৬।

.

২. পরিবার ও প্রিয়জনদের বিদায় জানানোর সময়

যাদের বাড়িতে রেখে যাচ্ছেন, তাদের আল্লাহর হেফাজতে সোপর্দ করতে এই দোয়াটি পড়ুন।

.

দোয়া: أَسْتَوْدِعُكَ اللهَ الَّذِي لَا تَضِيعُ وَدَائِعُهُ

উচ্চারণ: আসতাও-দিউকাল্লাহাল্লাজি লা তাদীউ ওয়াদা-ইউহু।

অর্থ: আমি তোমাকে আল্লাহর আমানতে সোপর্দ করলাম, যাঁর কাছে গচ্ছিত কোনো কিছুই ধ্বংস হয় না।

রেফারেন্স: সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৮২৫।

.

৩. যানবাহনে আরোহনের সময়

সফরের শুরুতে বাহনে উঠে এই দোয়াটি পাঠ করা সুন্নাহ। এটি আমাদের গন্তব্যের কথা মনে করিয়ে দেয়।

.

দোয়া: سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।

অর্থ: মহান সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে আয়ত্ত করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব।

রেফারেন্স: সুরা জুখরুফ, আয়াত: ১৩-১৪; সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৪৬।

.

৪. যাত্রাপথে কোথাও বিরতি নিলে

ভ্রমণের মাঝে কোথাও যাত্রাবিরতি করলে নিরাপত্তার জন্য এই দোয়াটি পড়ুন।


দোয়া: أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ من شَرِّ ما خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ: আল্লাহর সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে তাঁর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয় চাচ্ছি।

রেফারেন্স: সহীহ মুসলিম, হাদিস: ২৭০৮।

.

৫. সফর শেষে গন্তব্যে পৌঁছে

নিরাপদে কর্মস্থলে পৌঁছানোর পর কৃতজ্ঞতার সাথে এই দোয়াটি পাঠ করুন।

.

দোয়া: آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

উচ্চারণ: আয়িবুনা ইনশাআল্লাহ তায়িবুনা আবিদুনা লি-রাব্বিনা হামিদুন।

অর্থ: আমরা আমাদের রবের কাছে ফিরে এলাম তওবাকারী, ইবাদতকারী ও প্রশংসাকারী হিসেবে।

রেফারেন্স: সহীহ বুখারি, হাদিস: ১৭৯৭; সহীহ মুসলিম, হাদিস: ১৩৪৪।

.

৬. কর্মক্ষেত্রে বরকত ও হালাল উপার্জনের দোয়া

রিজিকের সচ্ছলতা এবং অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচতে এই দোয়াটি অত্যন্ত কার্যকরী।

.

দোয়া: اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিক, ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ: হে আল্লাহ! আমাকে হারামের বদলে আপনার হালাল রুজি দান করুন এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান।

রেফারেন্স: সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৬৩।

.

আল্লাহ তাআলা আমাদের সকলের এই সফর নিরাপদ করুন এবং উপার্জনে বরকত দান করুন। আমিন।


✍️ ওয়াফিলাইফ

Post a Comment

নবীনতর পূর্বতন