গীবতের ভয়াবহতা
💎কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করাকে গীবত বলে। গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট অপরাধ। গীবত যেনার চেয়েও মারাত্মক গুনাহ।কারণ গীবতকারীর তাওবা আল্লাহ ততক্ষন কবুল করেন না যতক্ষন তার গীবত করা হয়েছে সে ব্যক্তি ক্ষমা না করে। কারো দোষ ত্রুটি দেখলে গীবত না করে উচিত তাকে নির্জনে উপদেশ দেওয়া।
💎আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ ঐ প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে। [সূরা হুমাযা:০১]
💎রাসুলুল্লাহ [সা.] বলেছেন, “যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে তামার নখবিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে স্বীয় মুখমণ্ডলে ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল! এরা কারা? জিবরাইল [আ.] বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খেতো [গীবত করতো এবং তাদের মানসম্মান নষ্ট করত। [আবু দাউদ: ৪৮৭৮]
💎একবার হজরত আয়েশা [রা.] রাসুল [সা.]-কে বললেন, ‘হে আল্লাহর রাসুল! সাফিয়্যাহ বেঁটে আকৃতির মেয়ে, তা সত্ত্বেও আপনি তাকে ভালোবাসেন?’ এ কথা শুনে রাসুলুল্লাহ [সা.]-এর চেহারা কালো হয়ে গেল। তিনি বললেন, ‘আয়েশা! তুমি আজ এমন একটি কথা বলেছ, যা সমুদ্রের পানিতে মেশালে পানি কালো হয়ে যেত।’ [আবু দাউদ]
💎আবু উমামা আল বাহিলী [রা.] বলেন, কিয়ামতের দিন কোন ব্যক্তি তার আমলনামায় তার কোন কোন নেক আমল লিপিবদ্ধ না দেখে জিজ্ঞেস করবে, হে আল্লাহ! আমি তো পার্থিব জীবনে এই এই নেক কাজ করেছি অথচ তা আমার আমলনামায় দেখতে পাচ্ছি না! মহান আল্লাহ বলবেন তুমি অমুক অমুক লোকের গীবত করেছো তাই তোমার আমলনামা থেকে তা বিয়োগ করে তুমি যার গীবত করেছো তার আমলনামায় যোগ করে দিয়েছি। [তারগীব তাহরীব]
💎যখন কাউকে গীবত করতে শুনবে তাতে বাধা দেবে ও মজলিস ত্যাগ করবে। নবীজী [সা.] বলেছেন, গীবত শ্রবণকারী গীবতকারীর পাপে অংশীদার। [তাবারানী]
💎হাদিস শরিফে বর্ণিত আছে, গীবতের কাফফারা হলো তুমি যার গীবত করেছ, তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি এভাবে বলবে, ‘হে আল্লাহ! তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও।’ [বায়হাকি]
💎যেসব ক্ষেত্রে গীবত করা জায়েয:
[১] কারো সংশোধনের জন্য
[২] বিবাহের ক্ষেত্রে পাত্রের দোষ গুণ যাচায়ের জন্য
[৩] শিরক, বিদআত ও পাপাচার প্রচলনকারীর বিরুদ্ধে সচেতন করার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন