অসুখ-বিসুখ ও দরিদ্রতা থেকে মুক্তিলাভের দু’আ

 

অসুখ-বিসুখ ও দরিদ্রতা থেকে মুক্তিলাভের দু’আ

তাওয়াক্কালতু আলাল হায়্যাল্লাজি লা ইয়ামুতু। আলহামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাখিজু, ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারিকান ফিল মুলকি। ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ূন মিনাজ জুললি। ওয়া কাববিরহু তাকবির।

অর্থঃ আমি ভরসা করলাম ওই চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যু বরণ করবেন না। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। তার রাজত্বের মাঝে কোনো অংশীদার নেই এবং তাকে লাঞ্চনা থেকে বাঁচানোর জন্য কোনো সহযোগীর প্রয়োজন নেই। অতএব তুমি উত্তমরূপে তাঁরই বড়ত্ব ও মহিমা বর্ণনা কর।                                                                                                                                              [সূরা বনি ইসরাইল ১৭:১১১]

ফজিলতঃ

ü  রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার এক সাহাবাকে অসুখ বিসুখ ও দরিদ্রতা দূর করার জন্য দু’আটি শিখিয়ে দিয়েছিলেন।

ü  রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো বিষয়ে আমি চিন্তিত হয়েছি বা বিপদে পড়েছি তখনই হজরত জিবরাইল আলাইহিস সালাম কোনো মানুষের আকৃতিতে এসে আমাকে বলতেন: হে মুহাম্মদ! আপনি বলুন... [এই দু’আটি পড়তে বলতেন]                                                         [মুসতাদরাকে হাকেম-১৮৮৬, তারগিবুত তারহিব-২৮১৫ এর বরাতে-রূহুল মাআ’নী-৮/২৬৬]

Post a Comment

নবীনতর পূর্বতন