কবি'র দেয়া দুরুদ পড়লে গুনাহ হয়

 রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেনঃ

যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, 

আল্লাহ তা’আলা তার উপর দশবার রাহমাত নাযিল করবেন।

তার দশটি গুনাহ মাফ করে দেয়া হবে, 

আর আল্লাহর নৈকট্যের জন্য দশটি মর্যাদা বাড়িয়ে দেয়া হবে।


📚 মিশকাতঃ ৯২২, ৬৫৭

সহিহ মুসলিমঃ ৭৯৮

নাসায়ীঃ ৬৭৮, ১২৯৬, ১২৯৭

আবু দাউদঃ ৫২৩, ১৫৩০

তিরমিজিঃ ৩৭১৪

রিয়াদুস সলেহিনঃ ১০৪৪

হাদিস সম্ভারঃ ৬১১, ১৬৮৮


রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাদের কাছে আসলেন, আমরা তখন সা’দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ) এর বৈঠক এ উপস্থিত ছিলাম। বাশীর ইবনু সা’দ (রাঃ) তাঁকে বললেন, 

হে আল্লাহর রাসুল ! মহান আল্লাহ আপনার উপর দুরূদ পাঠ করার জন্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব❓

রাবী বলেন, রসূলুল্লাহ(ﷺ) চুপ করে থাকলেন। এমনকি আমরা আফসোস করে বললাম, সে যদি তাঁকে  এ প্রশ্ন না করত ! অতঃপর রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ 

তোমরা বল- “আল্ল-হুম্মা সল্লি ‘আলা-মুহাম্মাদিন ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা-সল্লাইতা আলা-আ-লি ইবর-হীমা ওয়াবা-রিক ‘আলা-মুহাম্মাদিন ওয়া ‘আলা-আ-লি মুহাম্মাদিন কামা বা-রকতা ‘আলা আ-লি ইবর-হীমা ফিল ‘আলামীন। ইন্নাকা হামীদুম্ মাজীদ।”  

অর্থাৎ “ হে আল্লাহ! মুহাম্মাদ ও তার পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করো-যেভাবে তুমি ইবরাহীম (আঃ) এর পরিবার-পরিজনের উপর রহমাত বর্ষণ করেছ। তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনকে বারাকাত ও প্রাচুর্য দান করো-যেভাবে তুমি ইবরাহীম (‘আঃ)- এর পরিবার-পরিজনকে দুনিয়া ও আখিরাতে বারাকাত ও প্রাচুর্য দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।“ 

আর সালাম দেয়ার নিয়ম যা তোমরা ইতিপূর্বে জেনেছ।

 

📚 সহিহ মুসলিমঃ ৭৯৩ (ই.ফা.৭৯০, ই.সে. ৮০২)

বুখারীঃ ৩৩৬৯, ৩৩৭০

নাসায়ীঃ ১২৮৫

আবু দাউদঃ ৯৮০

তিরমিজিঃ ৩২২০

রিয়াদুস সলেহিনঃ ১৪১৪

আল লুলু ওয়াল মারজানঃ ২২৭, ২২৮

হাদিস সম্ভারঃ ১৭০৬

হাদিসের মান: সহিহ হাদিস


আর, কবি'র দেয়া দুরুদ পড়লে গুনাহ হয় (বালাগাল উলা- শেখ সাদি ও পাবনার মেরুল্লাহ মুন্সী) 🔥

ঈমানের সাথে মনে রাখবেন, 👂

নবী ﷺ নিজের থেকে কোন কথা বলেন না। 

📗(সূরা নাজমঃ ৩,৪, সূরা আহক্বাফঃ ৯) 


কবিরা তাদের লেখার ছন্দ মিলাতে গিয়ে মনের ভীতর যা উদয় হয় তা দিয়েই সাজায়। 

(হোক তা শরিয়ত বিরুধী)


তাই আল্লাহ বলেন: 

💥💦 আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্যে শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কুরআন।

যাতে তিনি সতর্ক করেন জীবিতদেরকে...

(সূরা ইয়াসিনঃ ৬৯-৭০)

বিঃ দ্রঃ 

যারা এখনো কবিদের লেখা দুরুদ পড়েন- তাদের কপালে দুর্গতি আছে। 

এব্যাপারে আল্লাহ বলেন: 

💥💦 বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।

(আশ শুআরা - ২২৪)

💢নেন! এইবার বালাগাল উলা গাইতে থাকেন- বাঁশ লওয়ার জন্য তৈরী থাকেন।🔔

,

وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ 

''আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।' 

📗 (Ash-Shu'araaঃ 26 Verse No: 224)


 

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 

কবিতা দিয়ে পেট ভরার চেয়ে তোমাদের জন্য পুঁজ দিয়ে পেট ভর্তি করা উত্তম‼️

আবূ ‘আলী (রাঃ) বলেন, আবূ ‘উবাইদ সম্পর্কে আমি জানতে পেরেছি যে, তিনি এ হাদীসের তাৎপর্য সম্পর্কে বলেন, কবিতায় তার কলব ভর্তি হয়ে যাওয়ায় সে কুরআন তিলাওয়াত এবং আল্লাহর যিকির হতে বঞ্চিত হবে। কিন্তু কুরআন ও ইলম চর্চার প্রাধান্য থাকলে আমরা বলবো না যে, তার পেট কবিতায় ভরা। কোন কোন ভাষণে অবশ্যই যাদুর প্রভাব রয়েছে অর্থাৎ সে কোন মানুষের প্রশংসায় সীমালঙ্ঘন করবে এবং এতো উত্তেজক বক্তব্য রাখবে যে, মানুষের মন তার ভাষণের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। আবার সে তার কুৎসা করলে এমনভাবে করবে যে, মানুষ তা বিশ্বাস করবে। ফলে তাদের অন্তর তার ভাষণের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। মনে হবে, সে যেন তার ভাষণের দ্বারা শ্রোতাদের উপর যাদু করেছে।

  

📚 সুনানে আবু দাউদঃ ৫০০৯

বুখারীঃ ৬১৫৪, ৬১৫৫

মুসলিমঃ ৫৭৮৮

বুলুগুল মারামঃ ১৪৫৫

হাদিসের মান: সহিহ হাদিস


মসজিদে কবিতা পাঠ করতে নিষেধ করেছেন প্রিয় নবী মুহাম্মদ (ﷺ)‼️

  

📚সুনানে আন-নাসায়ীঃ ৭১৫

আবু দাউদঃ ১০৭৯, ৪৪৯০

তিরমিজিঃ ৩২২

ইবনে মাজাহঃ ৭৪৯

রিয়াদুস সলেহিনঃ ১৭০৮

হাদিস সম্ভারঃ ৫৯৪

মিশকাতঃ ৭৩২, ৭৩৪

হাদিসের মান: হাসান হাদিস।

Post a Comment

নবীনতর পূর্বতন