বড় শিরক ও ছোট শিরকের মধ্যে পার্থক্য কী?

 


 বড় শিরক ও ছোট শিরকের মধ্যে পার্থক্য কী?
🎙️সালিহ আল-ফাওযান حفظه الله বলেনঃ
▪︎ ১— বড় শিরক ইসলাম থেকে বের করে দেয়। আর ছোট শিরক ইসলাম থেকে বের করে না, তবে তাওহীদের ঘাটতি সৃষ্টি করে।
▪︎ ২— বড় শিরককারী জাহান্নামে চিরস্থায়ী হবে। আর ছোট শিরককারী যদি জাহান্নামে প্রবেশও করে, সে সেখানে চিরস্থায়ী হবে না।
▪︎ ৩— বড় শিরক সমস্ত আমল নষ্ট করে দেয়। আর ছোট শিরক সব আমল নষ্ট করে না; বরং যে আমলে রিয়া (দেখানো) বা দুনিয়ার উদ্দেশ্য মিশে থাকে, শুধু সেই আমলটাই নষ্ট করে।
▪︎ ৪— বড় শিরক রক্ত ও সম্পদ হালাল করে দেয় (অর্থাৎ তার বিরুদ্ধে যুদ্ধ বৈধ হয়)। আর ছোট শিরক তা করে না।
📚 আকীদাতুত তাওহীদ (পৃষ্ঠা ৭৯)
অনুবাদ: Salafi Dawah

Post a Comment

নবীনতর পূর্বতন