
*কোরআন মাজীদের শেষ পৃষ্ঠায় বর্ণিত 'খতমে কোরআন' মানুষের রচিত দোয়া। এ দোয়া নবী সা. এর দোয়া নয়।
*কোরআন মাজীদ পাঠ করে বন্ধ করার সময়/তেলাওয়াতের পর 'সাদাকাল্লাহুল....' পড়া যাবে না। সুন্নত হলো- 'সুবহানাকা আল্লহুম্মা ওয়াবিহামদিকা আশ হাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইকা' পাঠ করা।
*আযান শেষে দুরূদ পাঠের পর যে দোয়া পাঠ করা হয় তার শেষে 'ইন্নকালা তুখলিফুল মিয়াদ....' পাঠ করা যাবেনা। এটা মানুষের সংযোজিত অংশ।
*মৃত ব্যক্তির বা মূমূর্ষ ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করার হাদিস নিতান্তই যঈফ। মৃত্যু পথযাত্রী কে 'লা ইলাহা ইল্লাল্লাহ' তালক্বিন দিতে হবে। যার শেষ বাক্য 'লা ইলাহা ইল্লাল্লাহ' তার থাকার জায়গা জান্নাত।
*কবরে মাটি দেয়ার সময় 'মিনহা খ্বলাকনা....' পাঠ করা যাবেনা। সুন্নত হিসেবে সাধারণ ভাবে 'বিসমিল্লাহ' পাঠ করে মাটি দিতে হবে।
*ইফতার শুরু করতে হয় 'বিসমিল্লাহ' বলে আর শেষে পাঠ করবে ' জাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আঝরু ইংশাআল্লাহ।' প্রচলিত 'আল্লাহুম্মা লাকা সুমতু...." দুয়ার হাদিসটি যঈফ।
*'বালাগাল উলা বি কামালিহি....' দরূদ হিসেবে পাঠ করলে এক কানা কড়িও নেকি হবে না।
*ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করার হাদিস জাল। নিয়মিত পাঠ করলে বিদআত হবে আর এমনিতে কোরআনের আয়াত পাঠ করার সওয়াব পাওয়া যাবে। কিন্তু এটা পাঠ করা সুন্নত নয়।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুলে দু'হাতে চুমু খেয়ে চোখে লাগানোর হাদিস জাল।এতে কোন ফযিলত নেই।
*আযানের সময়, ইকামাতের সময়, কালেমা শাহাদাৎ পাঠ করার সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পাঠ করলে 'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ' পাঠ করতে হয়না।
*ওযু শুরু করতে হয় 'বিসমিল্লাহ' বলে। অন্য যে দোয়া আছে বা পৃথক পৃথক অংগ ধোঁয়ার সময় যেসব দোয়া পাঠ করা হয় সবই মানুষের বানানো দুয়া। কোনটাই সুন্নত নয়। ওযু শেষে আকাশের দিকে আংগুল উচু করে সূরা ক্বদর পড়ার হাদিস জাল। কালেমা শাহাদাৎ পাঠ করা সুন্নত।
*ফিতরা খাদ্য দ্রব্য দিয়েই প্রদান করতে হয়। টাকা দিলে সুন্নত আদায় হয়না।
*আমাদের দেশে যাকাতের কাপড় নামে যা দিয়ে যাকাত আদায় করা হয় তাতে যাকাতের হক আদায় হয়না।
*সুন্নত সালাত মসজিদে আদায় করা সুন্নত নয়। বরং বাসায় আদায় করাই সর্বোত্তম সুন্নত।
*সুন্নত ও ফরজ সালাত স্থান পরিবর্তন করে বা কথা বার্তা বলে পৃথক করা সুন্নত।
*কবরে গাছের ডাল না পুতে বরং পানি ছিটিয়ে দেয়া সুন্নত।
*কবর যিয়ারতের হাদিসে নির্দিষ্ট দুয়া আছে। সূরা ফাতিহা ৩ বার, ইখলাস ৭ বার,আয়তুল কুরসি ১ বার ইত্যাদি আদৌ সুন্নত নয়।
একটি মন্তব্য পোস্ট করুন