মুহাম্মদ (সাঃ) এর সাথে একত্রে জান্নাতে থাকার আমল ও দোয়া

 

☞ রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ভালোবাসা। 
✪ আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামাতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোন কিছু জোগাড় করতে পরিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রসূলকে ভালবাসি। তখন তিনি বললেন, তুমি তাঁদের সঙ্গেই থাকবে যাঁদেরকে তুমি ভালবাস। আনাস (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোন কথায় এত আনন্দিত হইনি। আনাস (রাঃ) বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে ভালবাসি এবং আবূ বাক্‌র ও ‘উমার (রাঃ)-কেও। আশা করি তাঁদেরকে আমার ভালবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাঁদের ‘আমলের মত ‘আমল আমি করতে পারিনি। (আধুনিক প্রকাশনীঃ ৩৪১৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪২০) 
সহিহ বুখারী, হাদিস নং ৩৬৮৮
হাদিসের মান: সহিহ হাদিস।
☞ বেশি বেশি সিজদাহ্ বা সালাত আদায় করা।
✪ রাবী’আহ ইব্‌নে কা’আব আল আসলামী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে রাত যাপন করছিলাম। আমি তাঁর ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেনঃ কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেনঃ এছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেনঃ তাহলে তুমি অধিক পরিমাণে সাজদাহ্ করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। (ই.ফা. ৯৭৬, ই.সে. ৯৮৭)
আন্তর্জাতিক মানঃ ৪৮৯
সহিহ মুসলিম, হাদিস নং ৯৮১
হাদিসের মান: সহিহ হাদিস
☞ দুজন কণ্যা সন্তান প্রতিপালন করা।
✪ আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কিয়ামাতের দিনে সে ও আমি এমন পাশাপাশি অবস্থায় থাকব, এ বলে তিনি তার হাতের আঙ্গুলগুলো মিলিয়ে দিলেন।(ই-ফা/-৬৪৫৬,ইসে/-৬৫০৭)
আন্তর্জাতিক মানঃ ২৬৩১
সহিহ মুসলিম/-৬৫৮৯
হাদিসের মান: সহিহ হাদিস।
তিরমিজি/-১৯১৪।
সহীহাহ/-২৯৭।
☞ এতিম দেখাশোনা করা।
✪حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَنَا وَكَافِلُ الْيَتِيمِ، فِي الْجَنَّةِ هَكَذَا ‏"‏‏.‏ وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى‏.‏
সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি ও ইয়াতীমের দেখাশুনাকারী জান্নাতে এভাবে (একত্রে) থাকব। এ কথা বলার সময় তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলদ্বয় মিলিয়ে ইঙ্গিত করে দেখালেন।
সহিহ বুখারী-৬০০৫ ও ৫৩০৪, তিরমিজি-১৯১৮,আবু দাউদ- ৫১৫০,হাদিসের মান: সহিহ হাদিস
☞ রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে জান্নাতে থাকার দোয়া। 
✪ 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لاَ يَرْتَدُّ، وَنَعِيمًا لاَ يَنْفَدُ، وَمُرَافَقَةَ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ
◑ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দ, ওয়া নাঈমান লা ইয়ানফাদ, ওয়া মুরাফাকাতা নবিয়্যিনা মুহাম্মাদিন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ‘লা জান্নাতিল খুলদ।
◑ “হে আল্লাহ! আমি তোমার নিকট এমন ঈমান চাই যা কখনো নষ্ট হবে না, এমন নেয়ামত চাই যা শেষ হবে না, এবং চাই আমাদের নবী মুহাম্মদ ﷺ–এর সঙ্গ সর্বোচ্চ জান্নাতুল খুলদে।”
◑ সহীহ ইবনু হিব্বান–১৯৭০,মুসনাদে আহমাদ-৪৩৪০, সিলসিলাতুস সহীহাহ-২৩১১। 
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের প্রত্যেক কে আমলগুলো করার তৌফিক দান করুন। -(আমীন)

Post a Comment

নবীনতর পূর্বতন