⁉️এক ওয়াক্ত সলাত ক্বাযা করলে ২ কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে⁉️
(বহুল প্রচারিত ফতোয়াটা ফাযায়েলে আমলের (উর্দূ), পৃঃ ৩৯; বাংলা, পৃঃ ১১৬)
ফাযায়েলে আমলের উক্ত ফতোয়ায় রাসুলুল্লাহ ﷺ ও তার সাহাবী গণকেও কি ২ কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে❓
নাউজুবিল্লাহ 🤲
কারণ রাসুলুল্লাহ (ﷺ) ও তার সাহাবী গণরাও তো সালাত ক্বাযা আদায় করে ছিলেন‼️
জাবির ইবনু 'আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
খন্দকের দিন সূর্য অস্ত যাওয়ার পর 'উমর ইবনু খাত্তাব (রাঃ) এসে কুরাইশ গোত্রীয় কাফিরদের ভর্ৎসনা করতে লাগলেন এবং বললেন,
হে আল্লাহর রসূল! আমি এখনও আসরের সালাত আদায় করতে পারিনি, এমন কি সূর্য অস্ত যায় যায়। নবী (ﷺ) বললেনঃ
আল্লাহর শপথ! আমিও তা আদায় করিনি। অতঃপর আমরা উঠে বুতহানের দিকে গেলাম। সেখানে তিনি সালাত জন্য উযু করলেন এবং আমরাও উযু করলাম; অতঃপর সূর্য ডুবে গেলে আসরের সালাত আদায় করেন, অতঃপর মাগরিবের সালাত আদায় করেন।
📚 সহিহ বুখারীঃ ৫৯৬, ৫৯৮
⁉️সালাত ক্বাযা হয়ে গেলে কি করতে হবে❓
তা আল্লাহর রাসুল ﷺ এর অসংখ্য হাদিসে বলে দিয়েছেন, এতএব ফাযায়েলে আমলের উক্ত ফতোয়া ভ্রান্ত ফতোয়া ও হাদিসের বিরোধী ☑️
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
✅নবী (ﷺ) বলেছেনঃ
যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে সালাতের অন্য কোনো কাফফারা নেই।
📚 বুখারীঃ ৫৯৭,
মুসলিমঃ ১৪৫২, ১৪৫৪,
আন নাসায়ীঃ ৬১৩ - ৬২১,
আবু দাউদঃ ৪৪২,
তিরমিজিঃ ১৭৭, ১৭৮,
ইবনে মাজাহঃ ৬৯৫, ৬৯৬,
মিশকাতঃ ৬০৩,
হাদিস সম্ভারঃ ৮৩৩
একজন মহিলা আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলঃ ঋতুমতি নারী কি সালাত কাযা পড়বে❓
তিনি বললেনঃ তুমি কি খারিজী মহিলা❓
আমরা তো রাসূলুল্লাহ্ (ﷺ) এর উপস্থিতিতে ঋতুমতি হতাম আর তখন আমরা সালাত আদায় করতাম না এবং আমাদের তা কাযা করতেও বলা হতো না।
📚 সুনানে আন-নাসায়ীঃ ৩৮২, ২৩১৮
বুখারীঃ ৩২১,
মুসলিমঃ ৬৪৮, ৬৫০
আবু দাউদঃ ২৬২, ২৬৩,
তিরমিজিঃ ১৩০, ৭৮৭,
ইবনে মাজাহঃ ৬৩১,
বুলুগুল মারামঃ ১৫০,
আল লুলু ওয়াল মারজানঃ ১৯২,
হাদিস সম্ভারঃ ৫৩৩,
মিশকাতঃ ২০৩২

একটি মন্তব্য পোস্ট করুন