যে ১৭ জন সাহাবী (রাঃ) রাফউল ইয়াদাইন (হাত উত্তোলন) সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন

 


 যে ১৭ জন সাহাবী (রাঃ) রাফউল ইয়াদাইন (হাত উত্তোলন) সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন।
ইমাম বুখারী (রহিঃ) এর রাফউল ইয়াদাইন সম্পর্কে মতামত ও গ্রন্থ রচনা।
১. আলী ইবনু আবী তালিব (রাঃ) থেকে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফরয নামাযে দাঁড়াতেন তখন তাঁর হাত দুইখানি তাঁর কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি কিরাআত সমাপ্ত করতেন (রূকুতে যাওয়ার ইচ্ছা করতেন), তখনও পুনরায় একই রকম করতেন (দুই হাত কাঁধ বরাবর উঠাতেন), আবার যখন রুকূ‘ হতে মাথা উঠাতেন তখনও একই রকম করতেন। কিন্তু বসা অবস্থায় তাঁর নামাযে কোথাও তিনি তাঁর দু’হাত উঠাতেন না। তারপর তিনি দুই সাজদাহ সেরে (দুই রাক‘আত শেষে) যখন উঠে দাঁড়াতেন তখনও তাকবীর পাঠ করে তাঁর দুই হাত তুলতেন।[১]
[১]. ইমাম বুখারীর "জুযউ রফইল ইয়াদাইন ফিস সলাত" হাদীস নং-১।
২. ইমাম বুখারী বলেনঃ এভাবে নাবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ১৭ জন সাহাবী থেকে হাদীস বিবৃত হয়েছে যারা রুকুর সময় রফ্উল ইয়াদাইন করতেন।তারা হলেন,
১. আবু কাতাদাহ আল আনসারী (রাঃ)
২. আবু উসাইদ আস সায়িদী আল বাদরী (রাঃ)
৩. মুহাম্মাদ বিন মাসলামা আল বাদরী (রাঃ)
৪. সাহল বিন সাদ আস সায়দী (রাঃ)
৫. আবদুল্লাহ বিন উমার ইবনুল খাত্তাব (রাঃ)
৬. আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
৭. রাসূলুল্লাহ (সাঃ) এর খাদেম আনাস বিন মালিক (রাঃ)
৮. আবু হুরায়রা (রাঃ)
৯. আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
১০. আবদুল্লাহ ইবনুয যুবায়র (রাঃ)
১১. ওয়ায়িল বিন হুজর আল হাযরামী (রাঃ)
১২. মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ)
১৩. আবু মূসা আল আশআরী (রাঃ)
১৪. আবূ হুমাইদ আস সায়িদী আল আনসারী (রাঃ)
১৫. উমর ইবনুল খাত্তাব (রাঃ)
১৬. আলী বিন আবূ ত্বালিব (রাঃ)
১৭. উম্মুদ দারদা (রাঃ)
আল হাসান ও হুমাইদ বিন হিলাল বলেন, আল্লাহর রাসূলের (সাঃ) সাহাবী গন সালাতে তাদের দুই হাত উত্তোলন করতেন। আল্লাহর নবীর কোন সাহাবীর সঙ্গে কোন সাহাবি পার্থক্য করেননি,
আলিমগনের নিকট কোন একজন সাহাবী থেকে একথা প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করতেন না।
উপরোক্ত বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে মক্কার বেশ কিছু আলেমের নিকট থেকে বর্ণিত হয়েছে।[২]
[২]. ইমাম বুখারীর "জুযউ রফইল ইয়াদাইন ফিস সলাত" পৃষ্টাঃ ১৫/১৬। ( হাদীস নং-১ এর টীকা)
ফুটনোটঃ একটি সুন্নত এর প্রমাণ দেওয়ার জন্য ইমাম বুখারী (রহিঃ) একটি গ্রন্থ রচনা করেছেন। আপনিত সুন্নত কে ভালোবাসেন বইটির অন্তত পিডিএফ পড়ুন। লিংকের জন্য কমেন্ট করুন জাজাকাল্লাহ খাইরান । শেষ করব একটি হাদীস দিয়ে -
* রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ “যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হল, সে আমার (উম্মতের) অন্তর্ভুক্ত নয়।”
(মুসলিম হাদীছটি বর্ণনা করেছেন) শায়খ আলবানী বলেন, হাদীছটি আরো বর্ণনা করেছেন বুখারী ও নাসাঈ
📗সহিহ তারগিব ওয়াত তাহরিব-৫৮
✅হাদিসের মান: সহিহ হাদিস।
🌎 কপি ও শেয়ার করুনঃ
🕋রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না---📗মুসলিম-৬৬৯৭ (সহীহ)

Post a Comment

নবীনতর পূর্বতন