এক ভাই প্রশ্ন করেছেন—
‘পাদ’ চেপে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি?
❑ উত্তর : বায়ু আটকে রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কোনো সমস্যা নেই। আর ওযুর মাঝখানে কখনো বায়ু বের হলে পুনরায় অযু করতে হবে।
❑ উত্তম পদ্ধতি হলো—
খুব চাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ(অপছন্দনীয়)।
এতে নামাজের মনোযোগ নষ্ট হয়।
তাই উচিত নামাজ ভেঙ্গে দিয়ে হাজত শেষ করে মনোযোগ সহকারে নামাজ পড়া।
উল্লেখ্য—বায়ু আটকে রাখাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কাজেই উচিত হবে বায়ু ছেড়ে দিয়ে পুনরায় অজু করে নামাজ পড়ে নেওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন